পোস্টগুলি

আমি ধার্মিক মানুষ, মৃত্যুর পর স্বর্গে যাব: ট্রাম্প

ছবি
আমি ধার্মিক মানুষ, মৃত্যুর পর স্বর্গে যাব: ট্রাম্প সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে ধর্ম, পরকাল, রাজনৈতিক শত্রু এবং ইউএফও নিয়ে খোলামেলা কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিক রস ডাউথ্যাটের নেওয়া এই সাক্ষাৎকারে ট্রাম্পের জীবনের নশ্বরতা ও নানা অজানা বিষয় উঠে এসেছে। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনের সময় একাধিক প্রাণঘাতী হামলা থেকে বেঁচে ফেরা ৮০ বছর বয়সি ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, মৃত্যুর পর কী হবে বলে তিনি মনে করেন। কিছুটা বিরতি দিয়ে জবাবে ট্রাম্প জানান, তিনি নিজেকে একজন ধার্মিক মানুষ হিসেবে দেখেন এবং তাত্ত্বিকভাবে তার স্বর্গেই যাওয়া উচিত, কারণ তিনি নরকে যেতে চান না। তবে তিনি আশা করেন যে মৃত্যুর পরও মানুষ তাকে স্মরণ করবে। সাক্ষাৎকারের একপর্যায়ে সাংবাদিক ডাউথ্যাট জানতে চান—যদি পরকালে স্বর্গে প্রবেশের একমাত্র শর্ত হয় জেমস কোমি বা ন্যান্সি পেলোসির মতো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ক্ষমা করে দেওয়া, তবে ট্রাম্প তা করতে পারবেন কি না। এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট অত্যন্ত স্পষ্ট ভাষায় জানান যে এটি তার পক্ষে সম্ভব নয়। তিনি বলেন, তিনি কিছু রাজনৈতি...

আল-জাজিরার বিশ্লেষণ আইজেনকোট কি ইসরাইলের নীতিতে পরিবর্তন আনবেন?

আল-জাজিরার বিশ্লেষণ আইজেনকোট কি ইসরাইলের নীতিতে পরিবর্তন আনবেন? ইসরাইলের নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন ‘য়াশার’ পার্টির নেতা ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। প্রেসিডেন্ট আইজাক হারজোগ তাকে সরকার গঠনের জন্য ২৮ দিন সময় দিয়েছেন। এই সময়ের মধ্যে জোট বাঁধতে না পারলে সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সুযোগ দেওয়া হবে, অন্যথায় দেশে আবারও নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। আইজেনকোটের জন্য সরকার গঠন অত্যন্ত জটিল। সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে তাকে হয় অতি-গোঁড়া ইহুদি দলগুলোর সঙ্গে চুক্তি করতে হবে (যারা তরুণদের সামরিক সেবা থেকে অব্যাহতি চায়), না হয় ইসরাইলি-আরব দলগুলোর সমর্থন নিতে হবে। তবে কট্টর ধর্মীয় দলগুলোকে বাদ দিয়ে আরব দলগুলোর ওপর নির্ভর করতে তিনি কতটা রাজি হবেন, তা নিয়ে সংশয় রয়েছে। গাজা ও ইরানে দীর্ঘ সংঘাতের কারণে মার্কিন রাজনীতি ও সাধারণ জনগণের কাছে ইসরাইলের ভাবমূর্তি এখন সর্বনিম্ন পর্যায়ে। যুক্তরাষ্ট্র থেকে সামরিক সহায়তা কমার যে ঝুঁকি তৈরি হয়েছে, তা সামলানো নতুন প্রধানমন্ত্রীর জন্য বড় চ্যালেঞ্জ হবে। নেতানিয়াহুর বিলাসী ও রাজনৈতিক চাতুরীর বিপ...

ট্রাম্পের ভরাডুবির পরেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই বিশ্বের

ট্রাম্পের ভরাডুবির পরেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই বিশ্বের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর দেশটির রাজনৈতিক ব্যবস্থায় নতুন সমীকরণ তৈরি হয়েছে। কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে রিপাবলিকানরা। এর ফলে প্রেসিডেন্টের ক্ষমতার ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে বিরোধী ডেমোক্র্যাটরা। তবে নির্বাচনের এই ফলেও বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার সংকট কাটেনি। ট্রাম্পের প্রতি বিরূপ মনোভাবাপন্ন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ ও নেতারা মার্কিন নির্বাচনের ফলকে স্বাগত জানালেও ওয়াশিংটনের নীতিতে বড় ধরনের পরিবর্তন আসবে কি না, তা নিয়ে সন্দিহান। লন্ডনের একটি স্টার্টআপ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জো রিভও নির্বাচনের ফল নিয়ে প্রথমে আশাবাদী হয়েছিলেন। কিন্তু সেই আশাবাদ দ্রুতই ফিকে হয়ে যায়। তার মতে, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থায় দ্রুত ও নাটকীয় পরিবর্তন ঘটতে পারে, তা এখন বিশ্ববাসী বুঝতে পেরেছে। দেশটি মুহূর্তের মধ্যে অবস্থান বদলে অন্যদের হতাশ করতে পারে। রিভ বলেন, ‘সবাই এখন যা শিখেছে, তা হলো যুক্তরাষ্ট্রের ব্যবস্থায় এমন নাটকীয় পরি...

ভ্যান্সের ইরান যুদ্ধবিরোধী মন্তব্যে অসন্তুষ্ট অনেকেই: ট্রাম্প Icon আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ এএম

ভ্যান্সের ইরান যুদ্ধবিরোধী মন্তব্যে অসন্তুষ্ট অনেকেই: ট্রাম্প Icon আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ এএম ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাম্প্রতিক মন্তব্যে অনেকেই অসন্তুষ্ট হয়েছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ নিয়ে ভ্যান্সের সঙ্গে তার সম্পর্কে কোনো প্রভাব পড়েনি বলেও দাবি করেছেন তিনি। গত সপ্তাহে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের জন্য ইরানের বিরুদ্ধে যুদ্ধকে দায়ী করেছিলেন ভ্যান্স। তার ওই মন্তব্যের কারণে ট্রাম্পের সঙ্গে সম্পর্কে কোনো টানাপোড়েন তৈরি হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না, একেবারেই না। তবে অনেকেই তার মন্তব্য পছন্দ করেননি। আমি করিনি।’ ট্রাম্প বলেন, ‘ভ্যান্স ঠিকই বলেছেন। তবে তার আরও একটি কথা বলা উচিত ছিল, যা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। যদি আবারও ইরানে হামলা চালানোর সুযোগ আসে, তাহলে কি সে তা করবে? এর উত্তর হলো, হ্যাঁ।’ Advertisement ইরানে হামলার সিদ্ধান্তের পক্ষে নিজের অবস্থান তুলে ধরে ট্রাম্প বলেন, ‘ইতিহাসে এটি আমাদের নেওয়া অন্যতম সেরা সিদ্ধান্ত হিসেবে ...

রাজনৈতিক ক্ষতি হলেও ইরানে হামলা জরুরি ছিল: ট্রাম্প Advertisement

ছবি
রাজনৈতিক ক্ষতি হলেও ইরানে হামলা জরুরি ছিল: ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষতি হলেও সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত সঠিক ছিল বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে সামরিক পদক্ষেপ নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে আর কোনো বিকল্প ছিল না। স্থানীয় সময় বুধবার (৪ নভেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। ইরানের সঙ্গে যুদ্ধের রাজনৈতিক ও অর্থনৈতিক মূল্য দেওয়া সার্থক হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমি মনে করি এটা সার্থক হয়েছে। আসলে আমাদের সামনে আর কোনো উপায় ছিল না।’ ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, তার কথাটি অনেকাংশেই সত্য। কারণ এই যুদ্ধের ফলে পেট্রলের দাম বেড়েছে।’ তবে যুদ্ধ শুরুর সিদ্ধান্তের পক্ষে নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকাতে এই সামরিক অভিযান প্রয়োজন ছিল। ট্রাম্পের ভাষায়, ‘একই পরিস্থিতি আবার তৈরি হলেও আমাকে একই সিদ্ধান্ত নিতে হতো। কারণ দীর্ঘ মেয়াদে এটাই একমাত্র সমাধান। ইরানকে কো...

এবার অভ্যুত্থান চেষ্টার অভিযোগ নেতানিয়াহুর বিরুদ্ধে! Icon আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪২ এএম facebook sharing button twitter sharing button whatsapp sharing button messenger sharing button print sharing button copy sharing button

এবার অভ্যুত্থান চেষ্টার অভিযোগ নেতানিয়াহুর বিরুদ্ধে! Icon আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪২ এএম নির্বাচনে পরাজয়ের পরও ক্ষমতা ছাড়তে নারাজ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভোটের ফল পাল্টে দিতে দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতকে ব্যবহার করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে নেতানিয়াহুর বিরুদ্ধে অভ্যুত্থানচেষ্টার অভিযোগ তুলেছেন বিরোধী রাজনীতিক ও বিশ্লেষকেরা।মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি ভোটারদের ভোট নিয়ে তদন্ত শুরু করেছে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত। সংস্থাটির প্রধান ডেভিড জিনির নেতৃত্বে এসব তদন্ত পরিচালিত হচ্ছে। নির্বাচনে জালিয়াতি, ঘুস এবং বিদেশি হস্তক্ষেপের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তবে এসব অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি।সমালোচকদের দাবি, নির্বাচনে ফিলিস্তিনিপন্থী রাজনৈতিক দল রা'আম ও জয়েন্ট লিস্টের সাফল্যকে প্রশ্নবিদ্ধ করতেই এই তদন্ত শুরু হয়েছে। দল দুটি ইসরাইলের পার্লামেন্ট নেসেটে সম্মিলিতভাবে রেকর্ড ১৯টি আসন পেয়েছে। নেতানিয়াহুর ক্ষমতায় টিকে...

ট্রাম্পের দলে ভাঙন, নতুন জোট গড়ায় মন ভ্যান্সের Icon যুগান্তর ডেস্ক প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১০:২৪ পিএম 3 Shares facebook sharing button twitter sharing button whatsapp sharing button

ছবি
ট্রাম্পের দলে ভাঙন, নতুন জোট গড়ায় মন ভ্যান্সের Icon যুগান্তর ডেস্ক প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১০:২৪ পিএমযুক্তরাষ্ট্রের ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ডোনাল্ড ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট ভোটারদের নিয়ে নতুন রাজনৈতিক জোট গড়ার চেষ্টা করছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। স্থানীয় সময় বুধবার (৪ নভেম্বর) ফক্স নিউজ ডিজিটালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রিপাবলিকানদের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের বিপর্যয়ের পর বুধবার (৪ নভেম্বর) সকালে নিজের রাজনৈতিক অবস্থান ও বক্তব্যের নিয়ন্ত্রণ নিজ হাতে নেন ভ্যান্স। এ সময় পররাষ্ট্রনীতি এবং ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান থেকে কিছুটা ভিন্ন সুরে কথা বলেন তিনি। নির্বাচন-পরবর্তী পরিস্থিতি সম্পর্কে অবগত একটি সূত্র ফক্স নিউজ ডিজিটালকে জানায়, বুধবার সকালে হোয়াইট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। মধ্যবর্তী নির্বাচনের পর প্রশাসনের সবাইকে একই ধরনের বার্তা দেওয়ার বিষয়ে সমন্বয় করাই ছিল বৈঠকের উদ্দেশ্য। তবে আরেকটি সূত্র বৈঠকটিকে নিয়মিত জ্যেষ্ঠ কর্মকর্তাদের সভা বলে বর্ণনা করেছে। ব...