আল-জাজিরার বিশ্লেষণ আইজেনকোট কি ইসরাইলের নীতিতে পরিবর্তন আনবেন?

আল-জাজিরার বিশ্লেষণ আইজেনকোট কি ইসরাইলের নীতিতে পরিবর্তন আনবেন? ইসরাইলের নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন ‘য়াশার’ পার্টির নেতা ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। প্রেসিডেন্ট আইজাক হারজোগ তাকে সরকার গঠনের জন্য ২৮ দিন সময় দিয়েছেন। এই সময়ের মধ্যে জোট বাঁধতে না পারলে সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সুযোগ দেওয়া হবে, অন্যথায় দেশে আবারও নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। আইজেনকোটের জন্য সরকার গঠন অত্যন্ত জটিল। সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে তাকে হয় অতি-গোঁড়া ইহুদি দলগুলোর সঙ্গে চুক্তি করতে হবে (যারা তরুণদের সামরিক সেবা থেকে অব্যাহতি চায়), না হয় ইসরাইলি-আরব দলগুলোর সমর্থন নিতে হবে। তবে কট্টর ধর্মীয় দলগুলোকে বাদ দিয়ে আরব দলগুলোর ওপর নির্ভর করতে তিনি কতটা রাজি হবেন, তা নিয়ে সংশয় রয়েছে। গাজা ও ইরানে দীর্ঘ সংঘাতের কারণে মার্কিন রাজনীতি ও সাধারণ জনগণের কাছে ইসরাইলের ভাবমূর্তি এখন সর্বনিম্ন পর্যায়ে। যুক্তরাষ্ট্র থেকে সামরিক সহায়তা কমার যে ঝুঁকি তৈরি হয়েছে, তা সামলানো নতুন প্রধানমন্ত্রীর জন্য বড় চ্যালেঞ্জ হবে। নেতানিয়াহুর বিলাসী ও রাজনৈতিক চাতুরীর বিপরীতে সাধারণ ইসরাইলিদের কাছে আইজেনকোট একজন নীতিবান সামরিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। ২০২৩ সালের যুদ্ধের সময় গাজায় তার নিজের এক ছেলে ও দুই ভাগ্নে নিহত হন, যা তাকে জনগণের কাছে আরও সমবেদনাময় করে তুলেছে। আইজেনকোট নেতানিয়াহুর রাজনৈতিক প্রতিপক্ষ হলেও ফিলিস্তিনিদের নীতিতে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা কম। তিনি বিতর্কিত ‘দাহিয়ে ডকট্রিন’-এর স্থপতি, যে নীতি বেসামরিক এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো সমর্থন করে। তার সেনাপ্রধান থাকাকালীন সময়েও গাজা ও পশ্চিম তীরে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। ফলে নেতানিয়াহুর বিদায় ঘটলেও ইসরাইলের কঠোর দমননীতি একই রকম থাকতে পারে। নেতানিয়াহু আর আইজেনকটের মধ্যে পার্থক্য কী, জানালেন ট্রাম্প দখলদার ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া বিরোধী নেতা গাদি আইজেনকটের মধ্যে নীতিগত অবস্থানের খুব বেশি পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, দুজনের নীতিই প্রায় একই রকম। তবে ইসরাইলের ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে এখন তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘নীতির দিক থেকে তারা দুজন প্রায় একই রকম। আইজেনকট আমার সম্পর্কে খুব ভালো কথা বলেছেন। তিনি বলেছেন, তিনি ট্রাম্পকে ভালোবাসেন। তবে সেখানে কী ঘটছে, তা আমি এখনো দেখিনি। নিশ্চিতভাবেই এটি তার ও নেতানিয়াহুর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা। দেখা যাক, কী হয়।’ গত মাসে ইসরাইলের পার্লামেন্ট নেসেট নির্বাচনের আগে ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়েছিলেন। এরপরও আইজেনকট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সমালোচনা এড়িয়ে গেছেন। নেতানিয়াহুর সঙ্গে নিজের পার্থক্য তুলে ধরতে আইজেনকট মূলত সরকার পরিচালনার ধরনকে গুরুত্ব দিয়েছেন। তবে দুই নেতার মধ্যে নীতিগত বড় কোনো পার্থক্য এখনো স্পষ্ট করেননি তিনি। আইজেনকট ইঙ্গিত দিয়েছেন, নেতানিয়াহুর বিদায়ী জোটের তুলনায় তিনি আরও মধ্যপন্থী সরকার গঠন করতে চান।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Holy Romado-n 1445 Hijrah/2024 News

Article