পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সম্পাদনাসহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ছবি
ইসরাইলগামী বিমানে ছুরিকাহত পাইলট ভারতীয়, যা বললেন ট্রাম্প Icon আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১১:৪৭ এএম ফ্লাইদুবাইয়ের একটি বিমানে সহ-পাইলটের ছুরিকাঘাতের পর বড় ধরনের দুর্ঘটনা ঠেকাতে ভূমিকা রাখা ভারতীয় পাইলট স্মিত মাচ্ছারকে ‘নায়ক’ বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বিমানটি নিয়ন্ত্রণে রাখতে এক যাত্রীর সাহসী ভূমিকার কথাও তুলে ধরেছেন তিনি।বুধবার (৩০ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই কথা বলেন। ট্রাম্প বলেন, গুরুতর আহত অবস্থায় মাচ্ছার ককপিটের দরজা খুলে সাহায্যের জন্য চিৎকার করেন। পরে অন্য যাত্রী ও ক্রুরা ককপিটে পৌঁছে সহ-পাইলটকে নিয়ন্ত্রণে আনেন। তিনি জানান, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছ থেকে তিনি জানতে পেরেছেন, ওই বিমানের এক যাত্রীও পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পেশায় প্লাম্বার ওই যাত্রীর আগে বিমান চালানোর অভিজ্ঞতা ছিল না বলে ট্রাম্প জানান। তার দাবি, টেলিভিশনের বিমান দুর্ঘটনাবিষয়ক অনুষ্ঠান দেখে ওই ব্যক্তি বিমান চালানোর কিছু মৌলিক বিষয় শিখেছিলেন।পরে বিমানের পেছনে থাকা অতিরিক্ত পাইলট ও নিরাপত্তাক...

বিশ্ব সংবাদ ০৩ হুতিরা কারা?

ছবি
Reports are circulating that Israel is preparing for a possible wider regional conflict involving Iran, Turkey, Egypt and Syria. What makes this interesting is the question of the Houthis. The Houthis have already become a major factor in the region, with attacks affecting Saudi Arabia, Red Sea shipping and the strategically important Bab el-Mandeb Strait. So one question naturally comes to mind: If Israel is preparing for a wider regional confrontation, why aren't the Houthis being mentioned as a major threat as well? #Israel #Iran #Turkey #Syria #Egypt #Houthis #MiddleEast এমন খবর ছড়িয়ে পড়েছে যে, ইরান, তুরস্ক, মিশর ও সিরিয়াকে জড়িয়ে একটি সম্ভাব্য বৃহত্তর আঞ্চলিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এক্ষেত্রে বিষয়টি বেশ কৌতূহলজাগানিয়া হয়ে উঠেছে হুথিদের ভূমিকার কারণে। এই অঞ্চলে হুথিরা ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ পক্ষ হয়ে উঠেছে; তাদের চালানো বিভিন্ন হামলার প্রভাব পড়েছে সৌদি আরব, লোহিত সাগরের নৌ-চলাচল এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালীর ওপর। তাই স্বাভাব...

সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান

ছবি
সৌদিতে হুথি হামলা নিয়ে মক্কা প্রতিরক্ষা জোটের জরুরি বৈঠক সৌদি আরবে হুথিদের হামলার বিষয়টি নিয়ে আগামী সপ্তাহে রিয়াদে পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত মক্কা জয়েন্ট ডিফেন্স অ্যাগ্রিমেন্ট (এমজেডিএ)-এর অধীন কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। খবর দ্যা এক্সপ্রেস ট্রিবিউন-এর। শুক্রবার (২ অক্টোবর) এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, ‘কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির পূর্ণাঙ্গ বৈঠক শিগগিরই রিয়াদে অনুষ্ঠিত হবে। মক্কা চুক্তির আওতায় সৌদি আরবের বর্তমান পরিস্থিতিসহ সাম্প্রতিক নিরাপত্তা বাস্তবতা পর্যালোচনা করা হবে।’ তিনি আরও বলেন, বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হবে, তা চূড়ান্ত হওয়ার পর জনসাধারণকে জানানো হবে। গত ৭ আগস্ট পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিয়ে এমজেডিএ স্বাক্ষর করে। তিন দেশের এই নিরাপত্তা কাঠামোকে সমর্থকরা একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে বর্ণনা করেছেন, যার লক্ষ্য যৌথ প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি, সামরিক সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক স্থিতিশীলতা ন...