ঐতিহাসিক শান্তি চুক্তিতে পৌঁছাল ইরান-যুক্তরাষ্ট্র
https://www.youtube.com/watch?v=MAL0SCWeNqg
https://www.linkedin.com/pulse/hearty-congratulations-behalf-wistr-reaching-usa-iran-hossain-yya7c/?published=t
https://youtu.be/MAL0SCWeNqg
https://www.linkedin.com/pulse/hearty-congratulations-behalf-wistr-reaching-usa-iran-hossain-yya7c/?published=thttps://translate.google.com.bd/?hl=bn&sl=auto&tl=bn&op=translateহরমুজ প্রণালি খোলাসহ যা যা থাকছে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতেযুদ্ধ বন্ধেরচুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই চুক্তিতে যেসব বিষয় থাকছে, তার বিস্তারিত প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। তবে বিষয়গুলো সম্পর্কে যুক্তরাষ্ট্র বা ইরানের কর্মকর্তাদের কাছ থেকে নিশ্চিত হওয়া যায়নি।যুদ্ধ বন্ধেরচুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই চুক্তিতে যেসব বিষয় থাকছে, তার বিস্তারিত প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। তবে বিষয়গুলো সম্পর্কে যুক্তরাষ্ট্র বা ইরানের কর্মকর্তাদের কাছ থেকে নিশ্চিত হওয়া যায়নি।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ রোববার (১৪ জুন) যৌথভাবে এই ঘোষণা দেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমেও একযোগে এই ঘোষণা সম্প্রচার করা হয়। https://www.linkedin.com/pulse/hearty-congratulations-behalf-wistr-reaching-usa-iran-hossain-yya7c/?published=t
চুক্তিতে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পূর্ণ। সবাইকে অভিনন্দন! আমি এতদ্বারা হরমুজ প্রণালি সম্পূর্ণ টোলমুক্তভাবে উন্মুক্ত করার এবং একই সঙ্গে মার্কিন নৌ-অবরোধ অবিলম্বে প্রত্যাহারের পূর্ণ অনুমোদন দিচ্ছি। বিশ্বের জাহাজসমূহ, তোমাদের ইঞ্জিন চালু করো। তেল প্রবাহিত হতে দাও!’ https://www.linkedin.com/pulse/hearty-congratulations-behalf-wistr-reaching-usa-iran-hossain-yya7c/?published=t
https://www.linkedin.com/pulse/hearty-congratulations-behalf-wistr-reaching-usa-iran-hossain-yya7c/?published=t
ট্রাম্পের এই ঘোষণার কয়েক মিনিট আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) প্রায় একই ধরনের একটি ঘোষণা দেন। শাহবাজ জানান, ‘নিবিড় আলোচনার পর আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আমেরিকা এবং ইরানের মধ্যে একটি শান্তি চুক্তি সম্পন্ন হয়েছে।’https://www.linkedin.com/pulse/hearty-congratulations-behalf-wistr-reaching-usa-iran-hossain-yya7c/?published=t
তিনি আরও যোগ করেন যে, উভয় পক্ষই লেবাননসহ সমস্ত ফ্রন্টে তাৎক্ষণিক এবং স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধের ঘোষণা দিয়েছে। ইজারল্যান্ডে আনুষ্ঠানিক স্বাক্ষর শুক্রবার
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে এই চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তীকালীন সময়ে চুক্তি বাস্তবায়নের পূর্ববর্তী কিছু আলোচনা অনুষ্ঠিত হবে।
এদিকে, চুক্তির আইনি প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে তা নিয়ে হোয়াইট হাউজ কাজ করছে। ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, চুক্তিটি হয়তো তিনি নিজে ইলেকট্রনিকভাবে স্বাক্ষর করবেন অথবা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সশরীরে উপস্থিত হয়ে স্বাক্ষর করবেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেডি ভ্যান্স বলেন, ‘এটি শান্তির একটি নতুন দিগন্ত। শান্তির পথ রপ্ত করতে কিছুটা সময় লাগলেও আজ রাতে আমরা একটি বিশাল বড় পদক্ষেপ নিয়েছি।’
নৌ-অবরোধের অবসান ও যুদ্ধবিরতি
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিভাবাদি দেশটির আধাসরকারী সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে নিশ্চিত করেছেন যে, সমঝোতা স্মারকটি চূড়ান্ত হয়েছে এবং রোববার রাত থেকেই মার্কিন নৌ-অবরোধের অবসান ঘটছে।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ড এবং ইরানের ওপর মার্কিন-ইসরাইলি হামলার মাধ্যমে এই যুদ্ধের সূত্রপাত হয়েছিল। গত এপ্রিলে আলোচনার স্বার্থে একটি যুদ্ধবিরতি ঘোষিত হলেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি (যেখান দিয়ে বিশ্বের ২০% তেল পরিবাহিত হয়) নিয়ে বিরোধের জেরে মাঝেমধ্যেই উভয় পক্ষই হামলা চালিয়ে আসছিল।
লেবানন পরিস্থিতি ও ইসরাইলের অবস্থান
চুক্তি নিয়ে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বা লেবানন সরকারের কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি। তবে চুক্তি ঘোষণার দিনই ইসরাইলি বাহিনী বৈরুতের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালায়, যাতে ৩ জন বেসামরিক নাগরিক নিহত হন।
এই হামলার সমালোচনা করে ট্রাম্প ট্রুথ সোশ্যালে বলেন, ‘এই বিশেষ দিনে যখন আমরা শান্তি চুক্তির এত কাছাকাছি, তখন এই হামলা হওয়া উচিত হয়নি। সব পক্ষেরই এখন ক্ষান্ত হওয়া উচিত।’ তবে এই বিষয়ে ইসরাইলি নেতৃত্বের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
যুদ্ধের ভয়াবহ ক্ষয়ক্ষতি
মানবাধিকার সংস্থা এইচআরএএনএ-এর তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ভয়াবহ আঞ্চলিক যুদ্ধে এ পর্যন্ত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানের ৩৬০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন যার মধ্যে ১৭০০ জন ছিলেন বেসামরিক নাগরিক। লেবাননে নিহতের সংখ্যা ৩৭০০ জনেরও বেশি। এছাড়া উপসাগরীয় দেশসমূহে ৩৬ জন, ইসরাইলে ২০ জন এবং যুক্তরাষ্ট্রে ১৩ জন সেনা সরাসরি যুদ্ধে এবং ২ জন অন্যান্য কারণে নিহত হয়েছেন।
এই চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের অস্থিরতা কাটিয়ে তেলের বিশ্ববাজারে স্বস্তি ফিরবে বলে আশা করছেন বিশ্লেষকরা।ইরান চুক্তি নিয়ে ট্রাম্প-পুতিনের ফোনালাপযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৮০তম জন্মদিনে তাকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় দুই নেতা ইউক্রেন ও ইরান যুদ্ধ পরিস্থিতি এবং ওয়াশিংটনের দূতদের আসন্ন রাশিয়া সফরসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বলে জানিয়েছে ক্রেমলিন।রোববার (১৪ জুন) ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, জন্মদিন উপলক্ষে ট্রাম্পকে শুভেচ্ছা জানাতেই মূলত ফোন করেন পুতিন।
ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের বলেন, টেলিফোনে আলাপকালে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে খসড়া সমঝোতা স্মারকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন দুই রাষ্ট্র নেতা। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, একটি চুক্তি খুব কাছাকাছি রয়েছে।
উশাকভ বলেন, মার্কিন প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার—যারা বর্তমানে ইরানি বিষয়ক নানা প্রক্রিয়ায় ঘনিষ্ঠভাবে জড়িত; তারা শিগগিরই রাশিয়ায় ফিরবেন।
ক্রেমলিনের এই উপদেষ্টা বলেছেন, মার্কিন দূত উইটকফ ও কুশনার শিগগিরই রাশিয়া সফর করবেন বলে একমত হয়েছেন পুতিন এবং ট্রাম্প।এর আগে, একই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইরানের সঙ্গে চুক্তিটি আজই স্বাক্ষর হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, চুক্তি সইয়ের পরপরই হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
গত এপ্রিলের যুদ্ধবিরতির পর থেকে আলোচনায় বারবার বিলম্ব হওয়া সত্ত্বেও ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, একটি বড় ধরনের সাফল্য খুব দ্রুতই আসছে।
এদিকে, ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই শনিবার বলেছেন, চুক্তি সইয়ের তারিখ এখনও নির্ধারণ করা হয়নি এবং এটি রোববার হচ্ছে না।
তবে ইরানি কর্মকর্তারা বলছেন, চুক্তিটি চূড়ান্ত হওয়ার কাছাকাছি রয়েছে।
বিবৃতিতে ট্রাম্প উল্লেখ করেন, যেকোনো ধরনের হুমকির বিরুদ্ধে ইসরাইলের নিজের আত্মরক্ষা করার পূর্ণ অধিকার রয়েছে। তবে ইসরাইল যে হামলার জবাবে এই পাল্টা আঘাত হেনেছে, সেটি ছিল অত্যন্ত ছোট এবং অর্থহীন। ওই ঘটনায় কেউ হতাহত বা নিহত হয়নি। ফলে এই সামান্য বিষয়টিকে কেন্দ্র করে চলমান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শান্তি প্রক্রিয়াকে নষ্ট করা কোনোভাবেই কাম্য
ট্রাম্প আশাবাদ ব্যক্ত করে বলেন, এই অঞ্চলের শান্তি ফেরাতে একটি বড় চুক্তি এখন হাতের নাগালে রয়েছে, যা লেবাননসহ পুরো মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি বয়ে আনবে। এমন পরিস্থিতিতে তিনি সব পক্ষকে সংযত হওয়ার তাগিদ দেন।
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরাইলের পক্ষ থেকে লেবাননের আর কোথাও কোনো ধরনের হামলা চালানো উচিত হবে না। ঠিক একইভাবে হিজবুল্লাহসহ অন্য যেকোনো পক্ষ থেকেও ইসরাইলের ওপর সব ধরনের আক্রমণ বন্ধ করতে হবে। এই ঐতিহাসিক সুযোগ হাতছাড়া না করার আহ্বান জানিয়ে তিনি অত্যন্ত কড়া ভাষায় বলেন, আসুন, আমরা সবকিছু ভেস্তে না দিই!
সূত্র: আল-জাজিরা।
ট্রাম্পের ইরান নীতি নিয়ে বারাক ওবামার বিস্ফোরক মন্তব্যক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা মন্তব্য করেছেন যে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে হওয়া নতুন কোনো চুক্তি ১১ বছর আগে তার আমলে সম্পাদিত পারমাণবিক চুক্তির চেয়ে ‘উন্নত’ হবে—এমনটা আশা করা একেবারেই অবাস্তব। আমেরিকান ব্রডকাস্টিং কোম্পানির (এবিসি) নিউজ প্রোগ্রাম ‘দিস উইক’-এ প্রচারিত এক সাক্ষাৎকারের চুম্বক অংশে তার এই বক্তব্য সামনে এসেছে।
সাক্ষাৎকারে ওবামা ইঙ্গিত দেন, একটি পূর্ণাঙ্গ যুদ্ধ এড়ানোর স্বার্থে ওয়াশিংটনের সব শর্ত পূরণ না হলেও একটি সমঝোতায় পৌঁছানো অনেক বেশি শ্রেয়। তিনি ২০১৫ সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তির কথা উল্লেখ করে বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে যেকোনো নতুন চুক্তি যে পূর্বের চেয়ে খুব একটা আলাদা বা উন্নত হবে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। উল্লেখ্য, ওবামার আমলে স্বাক্ষরিত সেই চুক্তিটি পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প বাতিল করেছিলেন।
নিজের মেয়াদের চুক্তির পক্ষে যুক্তি দিয়ে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র এককভাবে চুক্তি থেকে বের হয়ে যাওয়ার আগ পর্যন্ত সেটি দীর্ঘ সময় ধরে বেশ কার্যকরভাবে কাজ করেছিল।বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন চুক্তির ক্ষেত্রে যে অচলাবস্থা ও জটিলতা তৈরি হয়েছে, সেটিকে একটি বড় শিক্ষা হিসেবে দেখছেন ওবামা। তিনি জোর দিয়ে বলেন, এই পরিস্থিতি আমাদের মনে করিয়ে দেয় যে ব্যাপক কূটনৈতিক তৎপরতার বিকল্প কেবল হুমকি বা বোমাবর্ষণ হতে পারে না। এই ধরনের শক্তিপ্রয়োগের নীতি দিয়ে সব সমস্যার সমাধান সম্ভব নয় উল্লেখ করে ওবামা আক্ষেপের সুরে বলেন, এতদিনে আমাদের এই শিক্ষাটি নেওয়া উচিত ছিল।
সূত্র: আল-জাজিরা।::আল-জাজিরা।::১৫ জুন: ইতিহাসের এই দিনেপ্রবাদে বলা হয়, ‘সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না।’ সময়ের প্রবাহে প্রতিটি দিনই পরিণত হয় ইতিহাসের অংশে। আজকের বর্তমানই আগামী দিনের অতীত, আর সেই অতীতের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোই স্থান পায় ইতিহাসের পাতায়।করা হয়।
১৭৫২ - আমেরিকার বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ঘুড়ির সাহায্যে বিদ্যুতের অস্তিত্ব প্রমাণ করেন।
১৮০৮ - জোসেফ বোনাপার্ট স্পেনের রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৮৩৬ - যুক্তরাষ্ট্রের আরকানসাস ২৫তম রাজ্য হিসেবে স্বীকৃতি পায়।
১৮৪৮ - জার্মানীর চ্যান্সেলর বিসমার্ক বিখ্যাত ও ঐতিহাসিক বার্লিন শহরকে রাজধানী হিসাবে ঘোষণা করেন।
১৮৫৪ - কলকাতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্যোগে প্রেসিডেন্সি কলেজ প্রতিষ্ঠিত হয়।
১৮৯৬ - জাপানে ভূমিকম্প ও জলোচ্ছ্বাসে ২৭ হাজার নিহত।
১৯০৪ - নিউইয়র্কে জাহাজ ডুবে ১২ হাজার পর্যটকের মৃত্যু।
১৯০৮ - কলকাতা স্টক এক্সচেঞ্জ চালু হয়।
১৯৪১ - নাৎসি বাহিনীর হাতে প্যারির পতন ঘটে।
১৯৬০ - বর্ধমান বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়।
১৯৭৭ - দীর্ঘ ৪০ বছর পর স্পেনে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৯৭৮ - জর্ডানের বাদশা হোসেন আমেরিকান লিসা হালাবিকে বিয়ে করেন। বিয়ের পর তিনি নুর নাম গ্রহণ করেন। তখন থেকেই তিনি রানি নুর হিসেবে পরিচিত।
১৯৭৯ - পরমাণু অস্ত্র সীমিতকরণ সংক্রান্ত স্ট্রাটেজিক আর্মস্ লিমিটেশন টকস্ সংক্ষেপে সল্ট-দুই চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৮২ - রংপুর, যশোর ও কুমিল্লায় হাইকোর্ট স্থাপন।
১৯৯৩ - বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আনুষ্ঠানিকভাবে ভেঙে যায়।
১৯৯৪ - ইসরাইল এবং ভ্যাটিকান সিটির মধ্যে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
জন্ম
১৮৭৮ - মারগারেট অ্যাবট মার্কিন গল্ফ খেলোয়াড়, আমেরিকার প্রথম অলিম্পিক চ্যাম্পিয়ান।
১৮৮৪ - তারকনাথ দাস, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেতা এবং একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বুদ্ধিজীবী।
১৮৯৯ - দেবীপ্রসাদ রায়চৌধুরী, ভারতীয় ভাস্কর,চিত্রশিল্পী এবং ললিত কলা অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা-সভাপতি।
১৯১৫ - নোবেলজয়ী (১৯৫৪) মার্কিন চিকিৎসক টমাস ওয়েলার।
১৯১৬ - নোবেলজয়ী (১৯৭৮) মার্কিন অর্থনীতিবিদ হার্বটি আলেকজান্ডার।
১৯৩৩ - কাজী মুতাসিম বিল্লাহ, বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত।
১৯৩৮ - বিদিত লাল দাস, বাংলাদেশি বাউল গায়ক ও সুরকার।
১৯৫২ - শাবানা, বাংলাদেশি অভিনেত্রী।
১৯৭০- বাংলাদেশের টেলিভিশন জগতের একসময়ের দারুণ জনপ্রিয় অভিনেতা লিটু আনাম।
১৯৮২ - আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম খেলোয়াড়।
মৃত্যু
১৩৮৯ - প্রথম মুরাদ, উসমানীয় সুলতান।
১৮৪৯ - জেমস কে. পোক, মার্কিন যুক্তরাষ্ট্রের একাদশ রাষ্ট্রপতি।
১৯৭০ - রবার্ট মরিসন ম্যাকাইভার, একজন স্কটীয় বংশোদ্ভূত মার্কিন সমাজবিজ্ঞানী।
১৯৭১ - ওয়েন্ডেল মেরেডিথ স্ট্যানলি ১৯৪৬ সালে নোবেলজয়ী মার্কিন রসায়নবিদ এবং ভাইরাসবিদ।
১৯৮৬ - ভারতে বিপ্লবী সমাজতন্ত্রী দলের (আরএসপি) অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য তারাপদ লাহিড়ী।
১৯৮৮ - রথীন্দ্রকান্ত ঘটক চৌধুরী, প্রাবন্ধিক, রবীন্দ্র গবেষক এবং সমাজকর্মী।
১৯৯১ - আর্থার লিউইস, অর্থনীতিবিদ।
১৯৯৫ - জন ভিনসেন্ট আটানসফ, বুলগেরীয় বংশোদ্ভুত একজন মার্কিন পদার্থবিদ।
২০০৯ - অমলেন্দু চক্রবর্তী, প্রখ্যাত বাঙালি ঔপন্যাসিক, ছোটগল্পকার এবং প্রাবন্ধিক।
২০১৩ - কেনেথ জি উইলসন, মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী।
২০১৪ - রেজাউল বারী ডিনা, বাংলাদেশি রাজনীতিবিদ।
২০২০ - বদর উদ্দিন আহমেদ কামরান, রাজনীতিবিদ, সিলেট সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন