মাথায় কত প্রশ্ন আসে
ছাত্র-শিক্ষকের একটি দূর্লভ কথোপকথনের ইতিকথা
One of Einstein's students asked him, "What does logic mean?"
Minimize image
Edit image
Delete image
শিক্ষক আলবার্ট আইনস্টাইনের সাথে ছাত্রদের কথোপকথনের দূর্লভ দৃশ্য
Einstein replied: "I'll answer you with a question. Suppose two workers go down a chimney to clean it. One comes out with a dirty face and the other with a clean face. Who will go and wash their face?"
The student replied immediately and without hesitation: "Of course, the one with the dirty face."
Einstein replied: "Your answer is incorrect. The one who washes their face is the one who has a clean face, because they have looked at their colleague's face and assumed theirs was also dirty. The one who has a dirty face does not wash their face, thinking it is clean like their colleague's."
The student said: "That's true and logical."
Einstein replied: "No, that's not true because the question itself is illogical. It's not logical that two men would enter the same chimney at the same time and one would come out clean and the other dirty."
Sometimes the problem is not the answer, but the imperfect question itself.
বঙ্গানুবাদঃ
আইনস্টাইনের এক ছাত্র তাঁকে জিজ্ঞেস করল, "যুক্তি বা লজিক বলতে কী বোঝায়?"
আইনস্টাইন উত্তর দিলেন: "আমি তোমাকে একটা প্রশ্নের মাধ্যমেই এর উত্তর দেব। ধরো, দুজন শ্রমিক একটা চিমনি পরিষ্কার করতে ভেতরে গেল। একজন বেরিয়ে এল নোংরা মুখ নিয়ে আর অন্যজন পরিষ্কার মুখ নিয়ে। এখন বলো তো, কে গিয়ে নিজের মুখ ধোবে?" ছাত্রটি কোনো দ্বিধা ছাড়াই চটজলদি উত্তর দিল: "অবশ্যই, যার মুখ নোংরা, সে-ই ধোবে।"
আইনস্টাইন বললেন: "তোমার উত্তর ভুল। আসলে পরিষ্কার মুখের মানুষটিই মুখ ধোবে; কারণ সে তার সঙ্গীর মুখ দেখে ভেবেছে যে, তার নিজের মুখটাও হয়তো নোংরা। আর যার মুখ নোংরা, সে ভাবছে তার মুখও সঙ্গীর মতোই পরিষ্কার, তাই সে মুখ ধোবে না।"
ছাত্রটি বলল: "কথাটা তো ঠিক এবং যুক্তিপূর্ণ।" আইনস্টাইন বললেন: "না, কথাটা ঠিক নয়, কারণ প্রশ্নটাই অযৌক্তিক। একই সময়ে দুজন মানুষ একই চিমনিতে ঢুকবে আর একজন পরিষ্কার ও অন্যজন নোংরা হয়ে বেরিয়ে আসবে—এটা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়।" কখনও কখনও সমস্যাটা উত্তরে থাকে না, বরং ত্রুটিপূর্ণ প্রশ্নটিতেই নিহিত থাকে।
অবশ্য, আইনস্টাইন নিজেই ছিলেন প্রচন্ড যুক্তিবাদী-যা বিজ্ঞানীদের জন্য অনেক সময় খাটে না। কোয়ান্টাম মেকানিক্সকে আইনস্টাইন নিউটনীয় বল বিজ্ঞানের যুক্তি দিয়ে দেখতেন প্রথম প্রথম। তাই প্রথম দিকে কোয়ান্টাম তত্ত্বে অআইনস্টাইন সন্তুষ্ট ছিলেন না। পরে ফটো ইলেক্ট্রিক ইফেক্ট তত্ত্বে কোয়ান্টাম তত্ত্ব ব্যবহার করে নোবেল পুরস্কার লাভ করেন।
আইনস্টাইনের যুক্তি ছিলঃ কণা যদি আলোর গতিতে চলে তাহলে সাধারণ যুক্তিতে অবশ্যই কণা ভরত্ব লাভ করে ওজনী হয়ে পড়ায় গতি যাবে কমে, সেই সাথে সময়ও। উদাহরণ স্বরূপ একটি কুলি যদি ভারী বস্তা নিয়ে হাঁটেন আরেক জন হালকা বস্তা নিয়ে। যুক্তিতে যিনি ভারী বস্তা নিয়ে হাঁটছেন ওজন বা ভরের কারণে তাঁর হাঁটার গতি কমে যাবে এবং হালকা বস্তাওয়ালা তাঁর আগে ছুটবেন- কিন্তু যদি ভারী বস্তাওয়ালা শক্তিশালী হন এবং হালকা বস্তাওয়ালা দূর্বল হন তাহলে ভারী বস্তাওয়ালা হালকা বস্তা ওয়ালার আগে আগে চলবেন ।
এ কারণে স্টিফেন হাইজেনবার্গের মতে, জগতের সব কিছুই রিলিটিভিটিভ (আপেক্ষিক), ইনভেরিয়েন্ট অর্থাৎ অবশ্যম্ভাবী নয়। স্বাধীন মানুষের সময় জেলে থাকা মানুষের চাইতে দিন-সপ্তাহ-মাস-বছর দ্রুত চলা, জেলে থাকা মানুষের সময় ধীরে চলার মধ্যে যদিও উভয়ের জন্যই ২৪ ঘন্টায় একদিন। কিন্তু স্থান-কাল-পাত্রভেদে আপেক্ষিক। কণা আলোর গতিতে চলতে পারে না । কিন্তু অসীম শক্তি প্রয়োগ করা হলে আলো ১৮৬০০০ মাইলের চেয়েও অধিক বেগে চলতে পারে।
উদাহরণস্বরূপ ২০১২ সালে পৃথিবীর বৃহত্তম পারমাণবিক গবেষণা কেন্দ্র সার্ণ কর্তৃক বিলিয়ন বিলিয়ন প্রোটন কণাকে মুখোমুখি সংঘর্ষ ঘটনাতে ব্যয় করে ৮ টেরা ভোল্ট শক্তি যাতে উদ্ভব ঘটেছিল প্রায় আলোর সমপরিমাণ গতি। বর্তমানে বিজ্ঞানীরা ১৩ টেরা ভোল্ট শক্তি সম্পন্ন কণা চূর্ণকরণ সাইক্রোটন যন্ত্র অআবিস্কার করতে যাচ্ছে যা প্রয়োগ করলে অনেকটা নিশ্চিত বলা যায় অআলোর গতির চাইতে অনেক বেশি মাইল বেগে ছুটবে নিক্ষেপিত প্রোটন কণা।
এতে প্রতীয়মান যে, অসীম শক্তি প্রয়োগ করলে সায়েন্স ফিকশনিস্টদের স্বপ্নিল নভোতরী ওয়ার্মহোল বা রেপ ড্রাইভ যার সাহায্যে মুহুর্তের মধ্যে মহাকাশের এ পাশ থেকে ও পাশ ঘুরে আসা যাবে আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতায় বেঁধে দেওয়া আলোর গতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ছাড়িয়ে। এক্ষেত্রে আলোর গতির ব্যাপারে আইনস্টাইনের সাধারণ যুক্তি অসাধারণ হয়ে যাবে যদি অসীম শক্তির ব্যাপার ঘটে।
কল্যাণধর্মী গবেষণা এবং আবিস্কারের স্বরূপ
বিশাল আকৃতির গ্রহাণু ধ্বংস করার সবচেয়ে কার্যকর উপায়
সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, বড় কোনো গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসে
পৃথিবীকে মহাপ্রলয় থেকে বাঁচাতে এবং বিশাল আকৃতির গ্রহাণু ধ্বংস করার সবচেয়ে কার্যকর উপায় খুঁজে পাওয়ার দাবি করে চীনের ক্যালিফোর্নিয়া অব লঞ্চ ভেহিক্যাল টেকনোলজির বিজ্ঞানীদের সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, বড় কোনো গ্রহাণু যদি পৃথিবীর দিকে ধেয়ে আসে এবং সতর্ক করার সময় খুবই কম থাকে, তবে গ্রহাণুটির ভেতরে পারমাণবিক ডিভাইস পুঁতে তা বিস্ফোরণ ঘটানোই সবচেয়ে কার্যকর পদ্ধতি হতে পারে। এই গবেষণাটি ‘স্পেস: সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ নামক গবেষণাপত্রে প্রকাশিত হয়েছে।পৃথিবীকে মহাপ্রলয় থেকে বাঁচাতে এবং বিশাল আকৃতির গ্রহাণু ধ্বংস করার সবচেয়ে কার্যকর উপায় খুঁজে পাওয়ার দাবি করে চীনের ক্যালিফোর্নিয়া অব লঞ্চ ভেহিক্যাল টেকনোলজির বিজ্ঞানীদের সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, বড় কোনো গ্রহাণু যদি পৃথিবীর দিকে ধেয়ে আসে এবং সতর্ক করার সময় খুবই কম থাকে, তবে গ্রহাণুটির ভেতরে পারমাণবিক ডিভাইস পুঁতে তা বিস্ফোরণ ঘটানোই সবচেয়ে কার্যকর পদ্ধতি হতে পারে।
বিজ্ঞানীদের মতে, অতীতে বৃহৎ গ্রহাণুর আঘাতেই পৃথিবীতে পরিবেশগত বিপর্যয় ও বড় ধরনের প্রজাতি বিলুপ্তি ঘটেছিল। সম্প্রতি জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীর খুব কাছ দিয়ে প্রায়ই শত শত মিটার চওড়া গ্রহাণু যাতায়াত করে।।
গবেষকরা বিভিন্ন আকারের পারমাণবিক বিস্ফোরণ এবং গর্তের গভীরতার কারণে গ্রহাণুর ক্ষতির পরিমাণ মূল্যায়ন করেছেন। তাদের গবেষণায় দেখা গেছে, প্রায় ২০০টি হিরোশিমা আকারের বোমা বিস্ফোরণ ঘটালে ১০০ মিটার চওড়া একটি গ্রহাণু পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া সম্ভব।
সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট
পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে
পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে
আড়িয়াল বিলের দেশীয় ছোট মাছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক। পাঁচ প্রজাতির মাছের মধ্যে মাইক্রোপ্লাস্টিক পান এরমধ্যে সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক পেয়েছেন কই মাছে। মাইক্রোপ্লাস্টিক পাওয়া বাকি প্রজাতিগুলো হলো বাটা মাছ, মেনি, গুলশা টেংরা ও পুঁটি মাছ।
গবেষকদের মতে, বর্তমানে এসব মাছ খেয়ে তাৎক্ষণিক স্বাস্থ্যঝুঁকির সুস্পষ্ট প্রমাণ না থাকলেও দীর্ঘমেয়াদে মানবস্বাস্থ্য, জলজ বাস্তুতন্ত্র এবং খাদ্যনিরাপত্তার ওপর প্রভাব পড়বে।
গবেষণায় দেখা যায়, সর্বভূক হওয়ায় কই মাছেই সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক জমা হয়েছে। বর্ষা, শীত ও শুষ্ক এই তিন মৌসুমেই কই মাছের মাংসপেশিতে গড়ে প্রায় একটি করে মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। অন্ত্রে গড়ে ১ দশমিক ৭০ থেকে ১ দশমিক ৯০ এবং ফুলকায় ১ দশমিক ৩০ থেকে ১ দশমিক ৪০টি কণা শনাক্ত হয়েছে। কইয়ের পর সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে বাটা মাছে। এরপর রয়েছে মেনি ও গুলশা টেংরা। সবচেয়ে কম শনাক্ত হয়েছে পুঁটি মাছে। তৃণভোজী বাটা মাছের অন্ত্রে বর্ষা মৌসুমে গড়ে সর্বোচ্চ ১ দশমিক ৫০টি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। নান্দিনা বা মেনি মাছের অন্ত্রে শীত ও শুষ্ক মৌসুমে তুলনামূলক বেশি প্লাস্টিক কণা পাওয়া গেছে। অন্যদিকে ছোট আকারের সর্বভুক পুঁটি মাছে সবচেয়ে কম মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। এর মাংসপেশিতে মাত্র শূন্য দশমিক ৫০ থেকে শূন্য দশমিক ৫১টি কণা পাওয়া গেছে।
ফোরিয়ার ট্রান্সফর্ম ইনফ্রারেড (এফটি-আইআর) স্পেকট্রোস্কোপি পরীক্ষায় দেখা গেছে, শনাক্ত হওয়া কণার ৩৪ থেকে ৬৩ শতাংশই ছিল মাইক্রোফাইবার। এসব কণার প্রধান উৎস হিসেবে কাপড় ধোয়ার সময় নির্গত কৃত্রিম তন্তু, গৃহস্থালির বর্জ্যপানি এবং মাছ ধরার প্লাস্টিক জাল। এ ছাড়া ভাঙা শক্ত প্লাস্টিক, পলিথিনের ফিল্ম ও ফোমজাতীয় কণাও পাওয়া গেছে। রাসায়নিক বিশ্লেষণে পলিইথিলিন (পিই), পলিপ্রোপিলিন (পিপি), পলিস্টাইরিন (পিএস), পলিভিনাইল ক্লোরাইড (পিভিসি) এবং পলিকার্বোনেট (পিসি) শনাক্ত হয়েছে, যা প্লাস্টিক ব্যাগ, মোড়ক, বোতল, প্যাকেজিং সামগ্রী ও বিভিন্ন গৃহস্থালি পণ্যে বহুল ব্যবহৃত।
স্বাস্থ্যঝুঁকিতে পুরো জাতি, বিষের ‘সমুদ্রে’ হাবুডুবু
স্বাস্থ্যঝুঁকিতে পুরো জাতি, বিষের ‘সমুদ্রে’ হাবুডুবু
শিশুখাদ্যে অতিমাত্রার সিসাসহ একের পর এক ভয়াবহ দূষণ ধরা পড়েছে। সঙ্গে ভোজ্যতেলে অতিরিক্ত ট্রান্সফ্যাট, মুড়িতে ইউরিয়া ও গুড়ে মিলেছে নিষিদ্ধ রাসায়নিক। কোমলমতি শিশুদের নাশতা-বিস্কুট ও কেকজাতীয় পণ্যে অতিরিক্ত মাত্রায় প্রিজারভেটিভ। এমন পরিস্থিতিতে বিষের ‘সমুদ্রে’ টিকে আছে দেশের মানুষ। জাতির ভবিষ্যৎ পড়ছে হুমকিতে।
এদিকে ঢাকাসহ দেশের ১৯ জেলা থেকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) সংগ্রহ করা খাদ্যপণ্যের নমুনা পরীক্ষায় উঠে এসেছে এমন ভয়াবহ চিত্র। সংস্থাটি তাদের ২০২৪-২৫ অর্থবছরের প্রতিবেদন প্রকাশ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের খাদ্যচক্রে এসব খাবার দেহে ঢুকে দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। বাড়ছে ক্যানসার, কিডনি ও লিভারসহ নানা জটিল রোগীর সংখ্যা।
পানিতে মরণব্যাধি জীবাণু : বিএফএসএর পরীক্ষায় পানিতে মরণব্যাধি জীবাণু পাওয়া গেছে। পরীক্ষার ফলাফলের তথ্যমতে- দিনাজপুরের প্রতি ১০০ মিলিলিটার পানিতে ১২০ সিএফইউ ফিকাল কলিফর্ম শনাক্ত হয়েছে। সঙ্গে খাগড়াছড়ির ১০০ মিলিলিটার পানিতে ৬০ সিএফইউ’র অস্তিত্ব পাওয়া গেছে। এছাড়া বাগেরহাটে মিলেছে ৪৩ সিএফইউ।
দুধ থেকে শুরু করে মাছ, মাংস, ফলমূল, শাকসবজি প্রায় সব খাবারেই ভেজালের শঙ্কা। এসব খাবারে ক্যানসার, কিডনি ও লিভারের রোগ, হৃদরোগ, থাইরয়েডের জটিলতা, শিশুদের বিকাশজনিত সমস্যা এবং পানিবাহিত রোগসহ নানা রোগের ঝুঁকি বাড়ছে।
অপারেশনে আর নয় ভয়
উচ্চ মাত্রার হাই প্রেসার, উচ্চমাত্রার ডায়বেটিস-অপারেশনে ভয়ের মাত্রা আরও বেড়ে যাওয়ার কথা। ভয়কে জয় করতে ল্যাপারস্কোপির ভূমিকা অনন্য-অসাধারণ বটে।
ল্যাপারোস্কোপিক হলো পেটে বড় কাটাছেঁড়া ছাড়া এক ধরনের আধুনিক চিকিৎসা পদ্ধতি। একে দূরবীন দিয়ে অপারেশন বা মিনিমালি ইনভেসিভ সার্জারি বলা হয়। এতে পেটে মাত্র ০.৫ থেকে ১ সেন্টিমিটারের ছোট কয়েকটি ছিদ্র করে একটি সরু নল ও ছোট ক্যামেরা (ল্যাপারোস্কোপ) ঢুকিয়ে মনিটরে ভেতরের অঙ্গ দেখে অস্ত্রোপচার করা হয়। [1, 2, 3, 4, 5]
Surgery
উড়ন্ত গাড়ি হলো এমন এক ধরনের যান যা রাস্তার পাশাপাশি আকাশেও চলাচল করতে সক্ষম।
মানব জাতির উষাকাল থেকে বাহন ব্যবস্থার প্রচলন ছিল। গরু গাড়ী, মহিষের গাড়ী, হাতি-ঘোড়া-উট এখনও বাহন হিসাবে কদাচিৎ প্রচলন অআছে। তবে যানবাহনের ক্ষেত্রে বিজ্ঞান প্রযুক্তি অনেক দূর এগিয়ে আছে। স্মরণকালের সেরা বাহন প্রযুক্তি হচ্ছে, উঋন্ত গাড়ী যা দূর পথের যাত্রায় বিরক্তিকর ট্রাফিক জ্যাম, ট্রাফিক সিগন্যালের বিরক্ত থেকে চালক-বাহককে মুক্তি দেবে।
বর্তমান অবস্থা ও প্রযুক্তি
· বিশ্বজুড়ে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান যেমন Alef Aeronautics এবং AeroMobil উড়ন্ত গাড়ির প্রোটোটাইপ ও বাণিজ্যিক উৎপাদনের কাজ চালিয়ে যাচ্ছে।
· এসব যানে সাধারণত ইলেকট্রিক ভার্টিক্যাল টেক-অফ এবং ল্যান্ডিং (eVTOL) প্রযুক্তি ব্যবহার করা হয়, যা রানওয়ে ছাড়াই সোজা উপরে উঠতে পারে।
· গতি ও কার্যকারিতা বাড়ানোর জন্য হাইব্রিড বা ব্যাটারি চালিত ইঞ্জিন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে।
বাংলার আইনস্টাইন-নিউটন হবো কেমন করে?
বাংলার কচিকাঁচা শিশুদের অনেকে জানো যে, বাংলাদেশে বছর কয়েক আগে জন্মেছিল বাংলার এক খুদে আইনস্টাইন। আবার অকালে ঝরেও গিয়েছিল ঢাকার উত্তরায় এক জঙ্গি বিমানের আঘাতে। এই শোককে শক্তিতে পরিণত করতে হবে শত-সহস্র বাংলার আইনস্টাইন-নিউটন গড়ে তুলে-এই দীপ্ত শপথে ইষ্টার্ণ সায়েন্স টেক রিভিউর বিজ্ঞানে এই অগ্রযাত্রা।
অবিশ্বাস্য হলেও সত্য যে, স্যার আইজাক নিউটন কোনোরূপ মাথা না খাটিয়েই মামুলী একটা প্রশ্নঃ আপেলটি উপরে না উঠে নীচে পড়ল কেন? কথাটি মাথা চাড়া দেওয়ার ফলে নিউটন রাতারাতি দার্শনিক থেকে কেবল বিজ্ঞানীই নন; অধিকিন্তু অন্ততঃ তিন তিনশত বছর ব্যাপী মহাবিজ্ঞানীতে পরিণত হয়েছিলেন।
অনেকটা মাথা খাটিয়ে যদিও আলবার্ট আইনস্টাইন বিজ্ঞানী হয়েছিলেন প্যাটেন অফিসের একজন কর্মচারী থেকে-কিন্তু রাতারাতি মহাবিজ্ঞানীতে পরিণত হয়েছিলেন আজকের মত ডিজিটাল বৈজ্ঞানিক সাজ সরন্জাম বিহীন অবস্থায়। সকল গবেষণার সরন্জাম ছিলঃ গণিত আর খাতা এবং কলম।
সম্ভবতঃ এ কারণে বাংলাদেশের বংশোদ্ভূত বিশিষ্ট মার্কিন পদার্থ বিজ্ঞানী মোহাম্মদ জাহিদ হোসেন বিচিন্তায় এক সাক্ষাৎকারে বলেছিলেনঃ বিজ্ঞান বলয়ে বেড়ে না উঠলেও বিজ্ঞানী হওয়া যায়।
ভারতীয় বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অশোক সেন বলেছিলেনঃ সীমিত বৈজ্ঞানিক সুবিধা সত্ত্বেও বাংলাদেশের তরুণ বিজ্ঞানীরা বিজ্ঞান জগতে চমৎকার পারদর্শিতা দেখাচ্ছেন।
তাই বিজ্ঞানী হওয়া প্রযুক্তির এই যুগে যত সহজ তত ছিল না নিউটন আইনস্টাইনের যুগে। চাহিবামাত্র সার্চকারীকে তথ্য দিতে ইন্টারনেট যেন বাধ্য। তাই বিজ্ঞানী হওয়ার সহজ সুযোগ হাতছাড়া করা উচিৎ হবে না।
টিকে থাকতে হলে বিজ্ঞানমনস্ক হতে হবে— তানজিনা হোসেন, চিকিৎসক ও লেখক
মাথায় কত প্রশ্ন আসে
বিজ্ঞানের অগ্রযাত্রা কখন থেকে শুরু হলো?
বলা হয়ে থাকে, বিজ্ঞানের অগ্রযাত্রা সেদিন থেকে শুরু-যেদিন মানব মনে সত্যকে জানার আগ্রহ জন্মেছিল।
কি দেখে মানব মনে সত্যকে জানার আগ্রহ জন্মেছিল?
Minimize image
Edit image
Delete image
Add a caption (optional)
https://youtu.be/haOe-AtD-xE?si=H78_aSz6WuHXfb0-
এ বিশ্ব এলো কেমন করে?
মানুষ তার উষাকালে আমাবস্যার গভীর কালো রাতে আকাশে অগণিত তারকারাজিকে মিট মিট করে জ্বলতে দেখে, পূর্ণিমার রাতে দিগন্ত জুড়ে চাঁদের মনোরম জ্যোতি ছড়াতে দেখে, রাতের অন্ধকার ছাড়িয়ে প্রভাতে পূর্বাকাশে রক্তিম সূর্য উদিত হতে দেখে মানবের অবচেতন মনে এ প্রশ্ন জেগেছিলঃ এ বিশ্ব এলো কেমন করে? এটাই ছিল মানব মনের আদি প্রশ্ন।
পদার্থ আসলে কেমন?
মানুষের মনে আরও প্রশ্ন এসেছে, পদার্থ আসলে কেমন? প্রতিটা পদার্থই কি আলাদা, নাকি এক পদার্থ থেকে তৈরি হতে পারে আরেক পদার্থ? মূলে এমন কী আছে, যার পরিবর্তনে লোহাকে বদলে দিয়ে বানায় মরিচা?
উল্লেখ্য, মহাবিশ্ব কি দিয়ে তৈরি তা দেখতে গিয়ে আজ থেকে প্রায় আড়াই হাজার বছর পূর্বে প্রাচীন গ্রীক দার্শনিক ডেমোক্রিটাস অ্যাটম আবিস্কার করে বলছেন প্রতিটি বস্তুুর মূলে আছে তার অ্যাটম। তাঁর মতে চাউলের অ্যাটম আলাদা, গমের অ্যাটম আলাদা।
একটা স্বর্ণখণ্ডকে কতবার অর্ধেক করলে তার স্বর্ণসত্তা হারিয়ে যাবে?
সমসাময়িক আরেক গ্রীক দার্শনিক অ্যারিষ্টটল বস্তুর মর্মমূলে পৌঁছতে একদা একটা প্রশ্ন তুলেছিলেন এই বলেঃ একটা স্বর্ণখণ্ডকে কতবার অর্ধেক করলে তার স্বর্ণসত্তা হারিয়ে যাবে? উত্তরটাও হাজির করেছিলেন তিনি। নিশ্চয়ই এমন একটা সীমা আছে, যার থেকে ছোট করতে গেলে স্বর্ণ আর স্বর্ণ থাকবে না। এই সীমার নাম দিয়েছেন ‘ন্যাচারাল মিনিমাম’।
প্রতিটা পদার্থের একটা ন্যাচারাল মিনিমাম থাকবে, যার চেয়ে ছোট করতে গেলে একটা পদার্থ আর ওই পদার্থের গুণাবলি নিয়ে থাকবে না। এমন একটা মৌলিক অবস্থায় চলে যাবে, যা সব পদার্থের জন্য একই। এই হচ্ছে মহাবিশ্বের মূলে ডেমোক্রিটাস এবং অ্যারিস্টটলের অতিপারমাণবিক জগতে মহাবিশ্বের মূল কথা।
যুগে যুগে মহাবিশ্বের বস্তুগত মৌলিক উপাদানের ধারণা
অ্যারিস্টটল
অ্যারিস্টটলের মতে, বাহ্যিকভাবে মহাবিশ্বের ভিত্তি ৪টি মৌলিক উপাদান দিয়ে তৈরি যথা ১) মাটি ২) পানি ৩) আগুন এবং ৪) বাতাস।
জাবির ইবনে হাইয়ান
অ্যারিস্টটলের এই ধারণা টিকে থাকে শত শত বছর। আধুনিক ইউরোপে আসার আগে অ্যারিস্টটলের ধারণায় অনেক বেশি পরিবর্তন না এলেও নতুন একটা অংশ যুক্ত হয়। ধারণাটি প্রবর্তন করেন অষ্টম শতাব্দীর আরব বিজ্ঞানী জাবির ইবনে হাইয়ান। তাঁর দেওয়া মূলনীতি ছিল দুটি। একটাকে ডাকা হতো মার্কারি বা পারদ নামে, আরেকটা সালফার।
মার্কারি প্রিন্সিপলটা হলো ‘ঠান্ডা’ ও ‘ভেজা’। অন্যদিকে সালফার হলো ‘গরম’ ও ‘শুকনো’। ইংরেজিতে cool-moist ও hot-dry। এই চারটা ধর্ম চার মৌলিক পদার্থের মাঝামাঝি নতুন একটা অবস্থানের নির্দেশ করে। এই সালফার-মার্কারি থিওরি অনুযায়ী এই চারটা ধর্মই তৈরি করে মূল সাতটা ধাতু—স্বর্ণ, রৌপ্য, তামা, টিন, লোহা, সিসা ও পারদ।
প্রথম পর্যায় সারণি
অ্যারিস্টটলের চার মৌল এবং জাবির ইবনে হাইয়ানের সালফার-মার্কারি—এ মিলেই তৈরি হয় বহুল প্রচলিত তালিকা। একটা বর্গাকৃতির চার কোণে চারটি মৌলিক পদার্থের এই তালিকাকেই বলা যায় প্রথম পর্যায় সারণি।
রসায়নের ক্লাসরুমের দেয়ালে টাঙানো পর্যায় সারণি এখন বিশ্বজুড়েই খুবই পরিচিত দৃশ্য।
বিজ্ঞানচিন্তা:ছোটবেলার কোনো ঘটনা কি মহাকাশ নিয়ে আগ্রহের সূচনা ঘটিয়েছিল? আপনার জীবনে এমন কোনো মুহূর্ত ছিল কি, যেটা আপনাকে আকাশের দিকে তাকিয়ে ভাবতে শিখিয়েছে?
আমিনুল হক: ছোটবেলায় গরমের রাতে প্রায়ই বাইরে পাটি বিছিয়ে শুয়ে তারা গুনতাম। চাঁদের দিকে তাকিয়ে নানা কল্পনা করতাম। বিশেষ করে চাঁদের বুড়ির কাহিনি আমি সত্যি ভেবে অনেক ভাবনায় মগ্ন হয়ে যেতাম। হঠাৎ নক্ষত্রের ছুটে যাওয়া কিংবা অন্ধকারে মিলিয়ে যাওয়া আমাকে দারুণ ভাবাত।
বিজ্ঞানচিন্তা: বাহ! দারুণ। আপনার ছোটবেলা কোথায় কেটেছে?
আমিনুল হক: আমার জন্ম কিশোরগঞ্জ জেলার সদর থানার অদূরে একটা গ্রামে। চার ভাইবোনের মধ্যে আমি দ্বিতীয়। শৈশব কেটেছে সেই গ্রামের প্রকৃতির সঙ্গে মিলেমিশে। সেই সঙ্গে খুব ছোটবেলা থেকেই বই পড়ার উৎসাহ ছিল আমার। গ্রামের মেলা থেকে দুই টাকা দামের ছোট ছোট গল্পের বই নিয়ে আসতাম। তারপর সারা রাত কাটিয়ে দিতাম সেগুলো পড়ে। হারিয়ে যেতাম এক অজানা গল্পের জগতে। এরপর বড় হয়ে জেলা পাবলিক লাইব্রেরির সদস্য হয়ে যাই। সেখানেই বইয়ের মাধ্যমে মহাকাশ নামে এক ভিন্ন জগতে প্রবেশ করার সুযোগ হয়। এ নিয়ে যত বই পেয়েছি, সব পড়ে ফেলেছি। বলতে গেলে ওই পরিবেশই আমার মহাকাশ নিয়ে ভাবনার ভিত তৈরি করেছে।
বিজ্ঞানচিন্তা: আপনি কি বিজ্ঞানের ছাত্র ছিলেন? আপনার একাডেমিক পটভূমি কতটা সাহায্য করেছে?
আমিনুল হক: না, আমি স্কুলে ব্যবসায় শিক্ষা নিয়ে পড়েছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতক শেষ করে ২০১৭ সালে জার্মানিতে এসে কগনিটিভ সায়েন্স পড়েছি। অস্তিত্বের যেসব প্রশ্ন থেকে মহাকাশ বিষয়ে আগ্রহ জন্মেছে, তা এসেছে দর্শনের দিক থেকে। জগৎ কী? জীবন কী?—এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দূর মহাকাশকে জানা জরুরি হয়ে পড়ে। তবে জার্মানিতে এসে শুরুতে ভাষাগত ও আবহাওয়া সংক্রান্ত কিছু চ্যালেঞ্জ থাকলেও ধীরে ধীরে এখানকার জীবনযাত্রার সঙ্গে মানিয়ে নিই। ধীরে ধীরে প্রচণ্ড শীত ও বরফের ভেতর প্রকৃতির এক ভিন্ন রূপের প্রতি আকৃষ্ট হয়ে পড়ি।
বিজ্ঞানচিন্তা: আপনার প্রতিটি ভিডিওতে যে গভীরতা দেখি, তার পেছনের প্রস্তুতি কেমন হয়? তথ্যসূত্র, গবেষণা, চিত্রনির্মাণ সমন্বয় কীভাবে করেন?
আমিনুল হক: আমি মহাকাশ নিয়ে প্রচুর বই পড়েছি। বিশেষ করে বাংলা ভাষায় জামাল নজরুল ইসলাম, আলী ইমাম, আবদুল্লাহ আল মুতী প্রমুখ লেখকের বই পড়ে একটা সাধারণ জ্ঞান তৈরি হয়েছে। বিদেশি লেখকদের মধ্যে স্টিফেন হকিং, কার্ল সাগান, ব্রায়ান গ্রিন, মিচিও কাকুর লেখা নিয়মিত পড়ি। তাঁদের বইগুলো আমার চিন্তাকে প্রসারিত করেছে। কার্ল সাগানের কসমস এবং হকিংয়ের আ ব্রিফ হিস্ট্রি অব টাইম আমার বিশেষ প্রিয়। ভিডিও বানাতে গেলে নির্দিষ্ট টপিক বেছে নিয়ে গুগল ও অন্যান্য উৎস থেকে তথ্য সংগ্রহ করি। এখন এআই টুলস ব্যবহার করায় গবেষণা বা রিসার্চ আরও সহজ হয়েছে। স্ক্রিপ্ট লেখার পর আমার ছোট্ট স্টুডিওতে গ্রিন স্ক্রিনে শুট করি, নিজেই এডিট করি এবং ফেসবুক-ইউটিউবে আপলোড করি।
বিজ্ঞানচিন্তা:দর্শকেরা কোন ধরনের কনটেন্টে সবচেয়ে বেশি আগ্রহ দেখায়?
আমিনুল হক: মহাকাশ বিষয়ে মানুষের এত আগ্রহ আমি আগে বুঝিনি। গ্রহ-নক্ষত্রের বিশালত্ব, দূরত্ব, বয়স—এসব মিলে মানুষ এক আশ্চর্য কল্পনার জগতে হারিয়ে যায়। ব্ল্যাকহোল, টাইম ট্রাভেল, এলিয়েন ইত্যাদি বিষয়ে অনেক প্রশ্ন আসে।
বিজ্ঞানচিন্তা:সবচেয়ে অদ্ভুত প্রশ্ন কোনটি পেয়েছেন দর্শকের কাছ থেকে?
আমিনুল হক: এলিয়েন! মানুষ খুব জানতে চায় এত এত গ্রহ-উপগ্রহ, নক্ষত্র-গ্যালাক্সির ভেতরে আমাদের মতো প্রাণী কোথাও আছে কি না। থাকলে দেখতে কেমন? তাদের জীবন ও সমাজ কেমন?
বিজ্ঞানচিন্তা:এলিয়েনদের অস্তিত্ব নিয়ে আপনার ভাবনা কী?
আমিনুল হক: বলা হয় পৃথিবীর সব সৈকতের বালুকণা একত্র করলে যতসংখ্যক কণা হবে, তার থেকেও বেশি নক্ষত্র আছে মহাবিশ্বে। ফলে এলিয়েনের অস্তিত্ব খুবই স্বাভাবিক অনুমান।
বিজ্ঞানচিন্তা:বাংলাদেশের তরুণদের মাঝে মহাকাশ নিয়ে আগ্রহ বাড়ছে বলে মনে হয়?
আমিনুল হক: আমি যতগুলো বিষয় নিয়ে ভিডিও করেছি, তার মধ্যে বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি আগ্রহ মহাকাশ নিয়ে। তরুণদের মাঝে মহাকাশ জানার এক প্রবল তৃষ্ণা আছে। অনেকেই বারবার অনুরোধ করেন আরও বেশি করে মহাকাশ নিয়ে ভিডিও বানাতে।
বিজ্ঞানচিন্তা: মহাকাশচর্চা নিয়ে বাংলাদেশের জন্য আপনি কী স্বপ্ন দেখেন?
আমিনুল হক: আমি মহাকাশের বিশালতা ও অস্তিত্বের দার্শনিক প্রশ্নগুলোকে সহজ ভাষায় বইয়ের মাধ্যমে তুলে ধরতে চাই। ভিডিওর মাধ্যমেও একই কাজ করছি। শিশুদেরও যেন এই জটিল বিষয় সহজে বোঝানো যায়, এই ভাবনায় আমি বই লিখছি। মহাবিশ্ব এবং আমাদের অস্তিত্ব নামে একটি বই আসছে আগামী মেলায়।
বিজ্ঞানচিন্তা: যারা ভবিষ্যতে মহাকাশ বা জ্যোতির্বিজ্ঞানে ক্যারিয়ার গড়তে চায়, তাদের জন্য আপনার পরামর্শ কী?
আমিনুল হক: মহাকাশ নিয়ে সহজ ভাষায় ভিডিও বানালেও একজন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সফল ক্যারিয়ার গড়া সম্ভব। আমি তার বাস্তব প্রমাণ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানী জামাল নজরুল ইসলামের নামে একটি ইনস্টিটিউট আছে, যেখানে শরীফ মাহমুদ সিদ্দিকী ভাই দারুণ কাজ করছেন। বিদেশেও অনেক সুযোগ রয়েছে।
বিজ্ঞানচিন্তা: আপনি যদি টাইম মেশিনে চড়ে অতীতে যেতে পারতেন, কোন বিজ্ঞানীর সঙ্গে দেখা করতে চাইতেন?
আমিনুল হক: নিউটন! একনাগাড়ে এত মনোযোগ দিয়ে এত জটিল বিষয়ে কীভাবে সাধনা করেছেন—এটা বিস্ময়কর।
কল্যাণধর্মী গবেষণা এবং আবিস্কারের স্বরূপ
বিশাল আকৃতির গ্রহাণু ধ্বংস করার সবচেয়ে কার্যকর উপায়
সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, বড় কোনো গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসে
পৃথিবীকে মহাপ্রলয় থেকে বাঁচাতে এবং বিশাল আকৃতির গ্রহাণু ধ্বংস করার সবচেয়ে কার্যকর উপায় খুঁজে পাওয়ার দাবি করে চীনের ক্যালিফোর্নিয়া অব লঞ্চ ভেহিক্যাল টেকনোলজির বিজ্ঞানীদের সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, বড় কোনো গ্রহাণু যদি পৃথিবীর দিকে ধেয়ে আসে এবং সতর্ক করার সময় খুবই কম থাকে, তবে গ্রহাণুটির ভেতরে পারমাণবিক ডিভাইস পুঁতে তা বিস্ফোরণ ঘটানোই সবচেয়ে কার্যকর পদ্ধতি হতে পারে। এই গবেষণাটি ‘স্পেস: সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ নামক গবেষণাপত্রে প্রকাশিত হয়েছে।পৃথিবীকে মহাপ্রলয় থেকে বাঁচাতে এবং বিশাল আকৃতির গ্রহাণু ধ্বংস করার সবচেয়ে কার্যকর উপায় খুঁজে পাওয়ার দাবি করে চীনের ক্যালিফোর্নিয়া অব লঞ্চ ভেহিক্যাল টেকনোলজির বিজ্ঞানীদের সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, বড় কোনো গ্রহাণু যদি পৃথিবীর দিকে ধেয়ে আসে এবং সতর্ক করার সময় খুবই কম থাকে, তবে গ্রহাণুটির ভেতরে পারমাণবিক ডিভাইস পুঁতে তা বিস্ফোরণ ঘটানোই সবচেয়ে কার্যকর পদ্ধতি হতে পারে।
বিজ্ঞানীদের মতে, অতীতে বৃহৎ গ্রহাণুর আঘাতেই পৃথিবীতে পরিবেশগত বিপর্যয় ও বড় ধরনের প্রজাতি বিলুপ্তি ঘটেছিল। সম্প্রতি জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীর খুব কাছ দিয়ে প্রায়ই শত শত মিটার চওড়া গ্রহাণু যাতায়াত করে।।
গবেষকরা বিভিন্ন আকারের পারমাণবিক বিস্ফোরণ এবং গর্তের গভীরতার কারণে গ্রহাণুর ক্ষতির পরিমাণ মূল্যায়ন করেছেন। তাদের গবেষণায় দেখা গেছে, প্রায় ২০০টি হিরোশিমা আকারের বোমা বিস্ফোরণ ঘটালে ১০০ মিটার চওড়া একটি গ্রহাণু পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া সম্ভব।
সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট
পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে
পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে
আড়িয়াল বিলের দেশীয় ছোট মাছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক। পাঁচ প্রজাতির মাছের মধ্যে মাইক্রোপ্লাস্টিক পান এরমধ্যে সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক পেয়েছেন কই মাছে। মাইক্রোপ্লাস্টিক পাওয়া বাকি প্রজাতিগুলো হলো বাটা মাছ, মেনি, গুলশা টেংরা ও পুঁটি মাছ।
গবেষকদের মতে, বর্তমানে এসব মাছ খেয়ে তাৎক্ষণিক স্বাস্থ্যঝুঁকির সুস্পষ্ট প্রমাণ না থাকলেও দীর্ঘমেয়াদে মানবস্বাস্থ্য, জলজ বাস্তুতন্ত্র এবং খাদ্যনিরাপত্তার ওপর প্রভাব পড়বে।
গবেষণায় দেখা যায়, সর্বভূক হওয়ায় কই মাছেই সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক জমা হয়েছে। বর্ষা, শীত ও শুষ্ক এই তিন মৌসুমেই কই মাছের মাংসপেশিতে গড়ে প্রায় একটি করে মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। অন্ত্রে গড়ে ১ দশমিক ৭০ থেকে ১ দশমিক ৯০ এবং ফুলকায় ১ দশমিক ৩০ থেকে ১ দশমিক ৪০টি কণা শনাক্ত হয়েছে। কইয়ের পর সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে বাটা মাছে। এরপর রয়েছে মেনি ও গুলশা টেংরা। সবচেয়ে কম শনাক্ত হয়েছে পুঁটি মাছে। তৃণভোজী বাটা মাছের অন্ত্রে বর্ষা মৌসুমে গড়ে সর্বোচ্চ ১ দশমিক ৫০টি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। নান্দিনা বা মেনি মাছের অন্ত্রে শীত ও শুষ্ক মৌসুমে তুলনামূলক বেশি প্লাস্টিক কণা পাওয়া গেছে। অন্যদিকে ছোট আকারের সর্বভুক পুঁটি মাছে সবচেয়ে কম মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। এর মাংসপেশিতে মাত্র শূন্য দশমিক ৫০ থেকে শূন্য দশমিক ৫১টি কণা পাওয়া গেছে।
ফোরিয়ার ট্রান্সফর্ম ইনফ্রারেড (এফটি-আইআর) স্পেকট্রোস্কোপি পরীক্ষায় দেখা গেছে, শনাক্ত হওয়া কণার ৩৪ থেকে ৬৩ শতাংশই ছিল মাইক্রোফাইবার। এসব কণার প্রধান উৎস হিসেবে কাপড় ধোয়ার সময় নির্গত কৃত্রিম তন্তু, গৃহস্থালির বর্জ্যপানি এবং মাছ ধরার প্লাস্টিক জাল। এ ছাড়া ভাঙা শক্ত প্লাস্টিক, পলিথিনের ফিল্ম ও ফোমজাতীয় কণাও পাওয়া গেছে। রাসায়নিক বিশ্লেষণে পলিইথিলিন (পিই), পলিপ্রোপিলিন (পিপি), পলিস্টাইরিন (পিএস), পলিভিনাইল ক্লোরাইড (পিভিসি) এবং পলিকার্বোনেট (পিসি) শনাক্ত হয়েছে, যা প্লাস্টিক ব্যাগ, মোড়ক, বোতল, প্যাকেজিং সামগ্রী ও বিভিন্ন গৃহস্থালি পণ্যে বহুল ব্যবহৃত।
স্বাস্থ্যঝুঁকিতে পুরো জাতি, বিষের ‘সমুদ্রে’ হাবুডুবু
স্বাস্থ্যঝুঁকিতে পুরো জাতি, বিষের ‘সমুদ্রে’ হাবুডুবু
শিশুখাদ্যে অতিমাত্রার সিসাসহ একের পর এক ভয়াবহ দূষণ ধরা পড়েছে। সঙ্গে ভোজ্যতেলে অতিরিক্ত ট্রান্সফ্যাট, মুড়িতে ইউরিয়া ও গুড়ে মিলেছে নিষিদ্ধ রাসায়নিক। কোমলমতি শিশুদের নাশতা-বিস্কুট ও কেকজাতীয় পণ্যে অতিরিক্ত মাত্রায় প্রিজারভেটিভ। এমন পরিস্থিতিতে বিষের ‘সমুদ্রে’ টিকে আছে দেশের মানুষ। জাতির ভবিষ্যৎ পড়ছে হুমকিতে।
এদিকে ঢাকাসহ দেশের ১৯ জেলা থেকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) সংগ্রহ করা খাদ্যপণ্যের নমুনা পরীক্ষায় উঠে এসেছে এমন ভয়াবহ চিত্র। সংস্থাটি তাদের ২০২৪-২৫ অর্থবছরের প্রতিবেদন প্রকাশ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের খাদ্যচক্রে এসব খাবার দেহে ঢুকে দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। বাড়ছে ক্যানসার, কিডনি ও লিভারসহ নানা জটিল রোগীর সংখ্যা।
পানিতে মরণব্যাধি জীবাণু : বিএফএসএর পরীক্ষায় পানিতে মরণব্যাধি জীবাণু পাওয়া গেছে। পরীক্ষার ফলাফলের তথ্যমতে- দিনাজপুরের প্রতি ১০০ মিলিলিটার পানিতে ১২০ সিএফইউ ফিকাল কলিফর্ম শনাক্ত হয়েছে। সঙ্গে খাগড়াছড়ির ১০০ মিলিলিটার পানিতে ৬০ সিএফইউ’র অস্তিত্ব পাওয়া গেছে। এছাড়া বাগেরহাটে মিলেছে ৪৩ সিএফইউ।
দুধ থেকে শুরু করে মাছ, মাংস, ফলমূল, শাকসবজি প্রায় সব খাবারেই ভেজালের শঙ্কা। এসব খাবারে ক্যানসার, কিডনি ও লিভারের রোগ, হৃদরোগ, থাইরয়েডের জটিলতা, শিশুদের বিকাশজনিত সমস্যা এবং পানিবাহিত রোগসহ নানা রোগের ঝুঁকি বাড়ছে।
অপারেশনে আর নয় ভয়
উচ্চ মাত্রার হাই প্রেসার, উচ্চমাত্রার ডায়বেটিস-অপারেশনে ভয়ের মাত্রা আরও বেড়ে যাওয়ার কথা। ভয়কে জয় করতে ল্যাপারস্কোপির ভূমিকা অনন্য-অসাধারণ বটে।
ল্যাপারোস্কোপিক হলো পেটে বড় কাটাছেঁড়া ছাড়া এক ধরনের আধুনিক চিকিৎসা পদ্ধতি। একে দূরবীন দিয়ে অপারেশন বা মিনিমালি ইনভেসিভ সার্জারি বলা হয়। এতে পেটে মাত্র ০.৫ থেকে ১ সেন্টিমিটারের ছোট কয়েকটি ছিদ্র করে একটি সরু নল ও ছোট ক্যামেরা (ল্যাপারোস্কোপ) ঢুকিয়ে মনিটরে ভেতরের অঙ্গ দেখে অস্ত্রোপচার করা হয়। [1, 2, 3, 4, 5]
Surgery
উড়ন্ত গাড়ি হলো এমন এক ধরনের যান যা রাস্তার পাশাপাশি আকাশেও চলাচল করতে সক্ষম।
মানব জাতির উষাকাল থেকে বাহন ব্যবস্থার প্রচলন ছিল। গরু গাড়ী, মহিষের গাড়ী, হাতি-ঘোড়া-উট এখনও বাহন হিসাবে কদাচিৎ প্রচলন অআছে। তবে যানবাহনের ক্ষেত্রে বিজ্ঞান প্রযুক্তি অনেক দূর এগিয়ে আছে। স্মরণকালের সেরা বাহন প্রযুক্তি হচ্ছে, উঋন্ত গাড়ী যা দূর পথের যাত্রায় বিরক্তিকর ট্রাফিক জ্যাম, ট্রাফিক সিগন্যালের বিরক্ত থেকে চালক-বাহককে মুক্তি দেবে।
বর্তমান অবস্থা ও প্রযুক্তি
· বিশ্বজুড়ে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান যেমন Alef Aeronautics এবং AeroMobil উড়ন্ত গাড়ির প্রোটোটাইপ ও বাণিজ্যিক উৎপাদনের কাজ চালিয়ে যাচ্ছে।
· এসব যানে সাধারণত ইলেকট্রিক ভার্টিক্যাল টেক-অফ এবং ল্যান্ডিং (eVTOL) প্রযুক্তি ব্যবহার করা হয়, যা রানওয়ে ছাড়াই সোজা উপরে উঠতে পারে।
· গতি ও কার্যকারিতা বাড়ানোর জন্য হাইব্রিড বা ব্যাটারি চালিত ইঞ্জিন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে।
বাংলার আইনস্টাইন-নিউটন হবো কেমন করে?
বাংলার কচিকাঁচা শিশুদের অনেকে জানো যে, বাংলাদেশে বছর কয়েক আগে জন্মেছিল বাংলার এক খুদে আইনস্টাইন। আবার অকালে ঝরেও গিয়েছিল ঢাকার উত্তরায় এক জঙ্গি বিমানের আঘাতে। এই শোককে শক্তিতে পরিণত করতে হবে শত-সহস্র বাংলার আইনস্টাইন-নিউটন গড়ে তুলে-এই দীপ্ত শপথে ইষ্টার্ণ সায়েন্স টেক রিভিউর বিজ্ঞানে এই অগ্রযাত্রা।
অবিশ্বাস্য হলেও সত্য যে, স্যার আইজাক নিউটন কোনোরূপ মাথা না খাটিয়েই মামুলী একটা প্রশ্নঃ আপেলটি উপরে না উঠে নীচে পড়ল কেন? কথাটি মাথা চাড়া দেওয়ার ফলে নিউটন রাতারাতি দার্শনিক থেকে কেবল বিজ্ঞানীই নন; অধিকিন্তু অন্ততঃ তিন তিনশত বছর ব্যাপী মহাবিজ্ঞানীতে পরিণত হয়েছিলেন।
অনেকটা মাথা খাটিয়ে যদিও আলবার্ট আইনস্টাইন বিজ্ঞানী হয়েছিলেন প্যাটেন অফিসের একজন কর্মচারী থেকে-কিন্তু রাতারাতি মহাবিজ্ঞানীতে পরিণত হয়েছিলেন আজকের মত ডিজিটাল বৈজ্ঞানিক সাজ সরন্জাম বিহীন অবস্থায়। সকল গবেষণার সরন্জাম ছিলঃ গণিত আর খাতা এবং কলম।
সম্ভবতঃ এ কারণে বাংলাদেশের বংশোদ্ভূত বিশিষ্ট মার্কিন পদার্থ বিজ্ঞানী মোহাম্মদ জাহিদ হোসেন বিচিন্তায় এক সাক্ষাৎকারে বলেছিলেনঃ বিজ্ঞান বলয়ে বেড়ে না উঠলেও বিজ্ঞানী হওয়া যায়।
ভারতীয় বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অশোক সেন বলেছিলেনঃ সীমিত বৈজ্ঞানিক সুবিধা সত্ত্বেও বাংলাদেশের তরুণ বিজ্ঞানীরা বিজ্ঞান জগতে চমৎকার পারদর্শিতা দেখাচ্ছেন।
তাই বিজ্ঞানী হওয়া প্রযুক্তির এই যুগে যত সহজ তত ছিল না নিউটন আইনস্টাইনের যুগে। চাহিবামাত্র সার্চকারীকে তথ্য দিতে ইন্টারনেট যেন বাধ্য। তাই বিজ্ঞানী হওয়ার সহজ সুযোগ হাতছাড়া করা উচিৎ হবে না।
টিকে থাকতে হলে বিজ্ঞানমনস্ক হতে হবে— তানজিনা হোসেন, চিকিৎসক ও লেখক
মাথায় কত প্রশ্ন আসে
বিজ্ঞানের অগ্রযাত্রা কখন থেকে শুরু হলো?
বলা হয়ে থাকে, বিজ্ঞানের অগ্রযাত্রা সেদিন থেকে শুরু-যেদিন মানব মনে সত্যকে জানার আগ্রহ জন্মেছিল।
কি দেখে মানব মনে সত্যকে জানার আগ্রহ জন্মেছিল?
Maximize image
Edit image
Delete image
মানুষ তার উষাকালে আমাবস্যার গভীর কালো রাতে আকাশে অগণিত তারকারাজিকে মিট মিট করে জ্বলতে দেখে
https://youtu.be/haOe-AtD-xE?si=H78_aSz6WuHXfb0-
এ বিশ্ব এলো কেমন করে?
মানুষ তার উষাকালে আমাবস্যার গভীর কালো রাতে আকাশে অগণিত তারকারাজিকে মিট মিট করে জ্বলতে দেখে, পূর্ণিমার রাতে দিগন্ত জুড়ে চাঁদের মনোরম জ্যোতি ছড়াতে দেখে, রাতের অন্ধকার ছাড়িয়ে প্রভাতে পূর্বাকাশে রক্তিম সূর্য উদিত হতে দেখে মানবের অবচেতন মনে এ প্রশ্ন জেগেছিলঃ এ বিশ্ব এলো কেমন করে? এটাই ছিল মানব মনের আদি প্রশ্ন।
পদার্থ আসলে কেমন?
মানুষের মনে আরও প্রশ্ন এসেছে, পদার্থ আসলে কেমন? প্রতিটা পদার্থই কি আলাদা, নাকি এক পদার্থ থেকে তৈরি হতে পারে আরেক পদার্থ? মূলে এমন কী আছে, যার পরিবর্তনে লোহাকে বদলে দিয়ে বানায় মরিচা?
উল্লেখ্য, মহাবিশ্ব কি দিয়ে তৈরি তা দেখতে গিয়ে আজ থেকে প্রায় আড়াই হাজার বছর পূর্বে প্রাচীন গ্রীক দার্শনিক ডেমোক্রিটাস অ্যাটম আবিস্কার করে বলছেন প্রতিটি বস্তুুর মূলে আছে তার অ্যাটম। তাঁর মতে চাউলের অ্যাটম আলাদা, গমের অ্যাটম আলাদা।
একটা স্বর্ণখণ্ডকে কতবার অর্ধেক করলে তার স্বর্ণসত্তা হারিয়ে যাবে?
সমসাময়িক আরেক গ্রীক দার্শনিক অ্যারিষ্টটল বস্তুর মর্মমূলে পৌঁছতে একদা একটা প্রশ্ন তুলেছিলেন এই বলেঃ একটা স্বর্ণখণ্ডকে কতবার অর্ধেক করলে তার স্বর্ণসত্তা হারিয়ে যাবে? উত্তরটাও হাজির করেছিলেন তিনি। নিশ্চয়ই এমন একটা সীমা আছে, যার থেকে ছোট করতে গেলে স্বর্ণ আর স্বর্ণ থাকবে না। এই সীমার নাম দিয়েছেন ‘ন্যাচারাল মিনিমাম’।
প্রতিটা পদার্থের একটা ন্যাচারাল মিনিমাম থাকবে, যার চেয়ে ছোট করতে গেলে একটা পদার্থ আর ওই পদার্থের গুণাবলি নিয়ে থাকবে না। এমন একটা মৌলিক অবস্থায় চলে যাবে, যা সব পদার্থের জন্য একই। এই হচ্ছে মহাবিশ্বের মূলে ডেমোক্রিটাস এবং অ্যারিস্টটলের অতিপারমাণবিক জগতে মহাবিশ্বের মূল কথা।
যুগে যুগে মহাবিশ্বের বস্তুগত মৌলিক উপাদানের ধারণা
অ্যারিস্টটল
অ্যারিস্টটলের মতে, বাহ্যিকভাবে মহাবিশ্বের ভিত্তি ৪টি মৌলিক উপাদান দিয়ে তৈরি যথা ১) মাটি ২) পানি ৩) আগুন এবং ৪) বাতাস।
জাবির ইবনে হাইয়ান
অ্যারিস্টটলের এই ধারণা টিকে থাকে শত শত বছর। আধুনিক ইউরোপে আসার আগে অ্যারিস্টটলের ধারণায় অনেক বেশি পরিবর্তন না এলেও নতুন একটা অংশ যুক্ত হয়। ধারণাটি প্রবর্তন করেন অষ্টম শতাব্দীর আরব বিজ্ঞানী জাবির ইবনে হাইয়ান। তাঁর দেওয়া মূলনীতি ছিল দুটি। একটাকে ডাকা হতো মার্কারি বা পারদ নামে, আরেকটা সালফার।
মার্কারি প্রিন্সিপলটা হলো ‘ঠান্ডা’ ও ‘ভেজা’। অন্যদিকে সালফার হলো ‘গরম’ ও ‘শুকনো’। ইংরেজিতে cool-moist ও hot-dry। এই চারটা ধর্ম চার মৌলিক পদার্থের মাঝামাঝি নতুন একটা অবস্থানের নির্দেশ করে। এই সালফার-মার্কারি থিওরি অনুযায়ী এই চারটা ধর্মই তৈরি করে মূল সাতটা ধাতু—স্বর্ণ, রৌপ্য, তামা, টিন, লোহা, সিসা ও পারদ।
প্রথম পর্যায় সারণি
অ্যারিস্টটলের চার মৌল এবং জাবির ইবনে হাইয়ানের সালফার-মার্কারি—এ মিলেই তৈরি হয় বহুল প্রচলিত তালিকা। একটা বর্গাকৃতির চার কোণে চারটি মৌলিক পদার্থের এই তালিকাকেই বলা যায় প্রথম পর্যায় সারণি।
রসায়নের ক্লাসরুমের দেয়ালে টাঙানো পর্যায় সারণি এখন বিশ্বজুড়েই খুবই পরিচিত দৃশ্য। মৌলগুলোর এই তালিকা আসলে অ্যারিস্টটল, জাবির ইবনে হাইয়ানসহ শত শত বিজ্ঞানীর শত শত বছরের ভাবনা আর শ্রমের ফসল।
Maximize image
Edit image
Delete image
Add a caption (optional)
,
Maximize image
Edit image
Delete image
Add a caption (optional)
Maximize image
Edit image
Delete image
Add a caption (optional)
মানব দেহে অক্সিজেন কিভাবে কাজ করে?
Maximize image
Edit image
Delete image
অক্সিজেন সিলিন্ডার
মানব দেহে অক্সিজেন গ্রহণের পর ফুসফুস থেকে রক্তে মিশে এবং কোষের ভেতরে শক্তি (ATP) উৎপাদনের মাধ্যমে জীবন টিকিয়ে রাখতে কাজ করে। [1, 2]
অক্সিজেন যেভাবে কাজ করে
শ্বাসের মাধ্যমে গ্রহণ: নাক বা মুখ দিয়ে বাতাস টানার সময় অক্সিজেন ফুসফুসে প্রবেশ করে। [1, 2]
রক্তে প্রবেশ: ফুসফুসের বায়ুথলি বা অ্যালভিওলাইয়ের মাধ্যমে অক্সিজেন রক্তনালীতে থাকা রক্তে মিশে যায়। [1]
সারা শরীরে পরিবহন: রক্তের লাল রক্তকণিকায় থাকা হিমোগ্লোবিন (Hemoglobin) অক্সিজেনকে আটকে ধরে। হৃৎপিণ্ড এই অক্সিজেনযুক্ত রক্ত শরীরের প্রতিটি কোষে ছড়িয়ে দেয়। [1, 2, 3]
শক্তি উৎপাদন: কোষের মাইটোকন্ড্রিয়ায় অক্সিজেন খাদ্য থেকে প্রাপ্ত গ্লুকোজ ভেঙে শক্তি বা এটিপি (ATP) তৈরি করে। এই শক্তি আমাদের নড়াচড়া, চিন্তা ও অঙ্গের কাজ চালাতে সাহায্য করে। [1]
বর্জ্য অপসারণ: শক্তি তৈরির পর বর্জ্য হিসেবে তৈরি হওয়া কার্বন ডাই অক্সাইড রক্তে ফিরে আসে এবং নিঃশ্বাসের সাথে শরীর থেকে বের হয়ে যায়। [1, 2]
মানব দেহে রক্ত কিভাবে চলাচল করে?
Minimize image
Edit image
Delete image
মানব হৃৎপিণ্ডের মধ্য দিয়ে যেভাবে রক্তের সঞ্চালন ঘটে
মানব দেহে রক্ত হৃৎপিণ্ড ও রক্তনালীর মাধ্যমে একটি নির্দিষ্ট চক্রাকারে সারা শরীরে চলাচল করে।
রক্ত চলাচলের প্রধান ধাপসমূহ
অক্সিজেনবিহীন রক্ত প্রবেশ: শরীরের বিভিন্ন অঙ্গ থেকে কার্বন ডাই অক্সাইডযুক্ত বা অক্সিজেনবিহীন রক্ত প্রধান শিরা (ভেনা কাভা) দিয়ে হৃৎপিণ্ডের ডান অলিন্দে প্রবেশ করে।
ফুসফুসে প্রেরণ: ডান অলিন্দ থেকে রক্ত ডান নিলয়ে যায়। এরপর হৃৎপিণ্ড এই রক্তকে পালমোনারি ধমনীর মাধ্যমে ফুসফুসে পাঠায়।
অক্সিজেন গ্রহণ: ফুসফুসের রক্ত থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায় এবং নতুন অক্সিজেন যুক্ত হয়।
মানব দেহে হৃদপিন্ড কিভাবে কাজ করে?
হৃৎপিণ্ড হল বুকের একটি পেশীবহুল অঙ্গ, ডান পিছনে এবং স্তনের হাড়ের বাম দিকে। পরিমাপে এটি বেশিরভাগই একটি বন্ধ মুষ্টির আকার। হৃদপিন্ডের প্রধান কাজ হল ধমনী এবং শিরা নামক রক্তনালীগুলির নেটওয়ার্কের মাধ্যমে শরীরের সমস্ত অংশে রক্ত পাম্প করা। এগুলি একসাথে কার্ডিওভাসকুলার সিস্টেম হিসাবে পরিচিত।
হৃদপিণ্ড চারটি প্রকোষ্ঠ দিয়ে তৈরি। উপরের দুটি প্রকোষ্ঠকে অ্যাট্রিয়া বলা হয়, তবে নীচের দুটিকে ভেন্ট্রিকলস বলা হয়। ডান হৃদপিণ্ডটি ডান অলিন্দ এবং ডান ভেন্ট্রিকলের সংমিশ্রণে তৈরি, এবং বাম হৃদপিণ্ডটি বাম অলিন্দ এবং ভেন্ট্রিকল নিয়ে গঠিত। হৃদপিণ্ডের অন্যান্য বিভিন্ন প্রকোষ্ঠগুলি একটি বিভাজন দ্বারা পৃথক করা হয়, যার প্রতিটিকে একটি সেপ্টাম বলা হয়।
ডান অলিন্দ শরীর থেকে ডিঅক্সিজেনযুক্ত রক্ত সংগ্রহ করে এবং ডান ভেন্ট্রিকেলে পরিবহন করে।
ডান ভেন্ট্রিকল ডান অলিন্দ থেকে রক্ত গ্রহণ করে এবং এটিকে অক্সিজেন করার জন্য ফুসফুসে পাম্প করে।
বাম অলিন্দ ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত বাম ভেন্ট্রিকেলে পরিবহন করে।
বাম ভেন্ট্রিকল হৃৎপিণ্ডের সবচেয়ে শক্তিশালী চেম্বার। এটি সারা শরীরে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বিতরণ করে।
হৃৎপিণ্ডে রক্তের প্রবাহ, চেম্বারগুলির মধ্যে এবং এর বাইরে হৃৎপিণ্ডের চারটি ভাল্ব দ্বারা সুরক্ষিত থাকে। করোনারি ধমনী, হৃৎপিণ্ডের পৃষ্ঠ বরাবর চলমান, হৃৎপিণ্ডকে পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ করে। এটি স্নায়ু টিস্যুগুলির সরবরাহকৃত নেটওয়ার্ক যা ছন্দময় হৃদস্পন্দনে সহায়তা করে। পেরিকার্ডিয়াম হল একটি তরল-ভরা থলি যার মধ্যে হৃৎপিণ্ড আবদ্ধ থাকে। এটি পেরিকার্ডিয়াম যা একটি তরল তৈরি করে যা হৃদয়কে তার আশেপাশের অন্যান্য অঙ্গগুলির সাথে ঘর্ষণ তৈরি করা থেকে বিরত রাখে।সূত্রঃ https://www.relainstitute.com/bn/articles/what-is-the-function-of-the-heart/
চাঁদ দূরে সরে গেলে পৃথিবীর কী কী পরিবর্তন হতে পারে
চাঁদ দূরে সরে যাওয়ার সবচেয়ে দৃশ্যমান প্রভাব পড়বে আমাদের জোয়ার-ভাটা ও সূর্যগ্রহণের ওপর। যেহেতু চাঁদের দূরত্ব বাড়লে এর মহাকর্ষীয় প্রভাব কমে যায়, তাই চাঁদ ১০ শতাংশ দূরে সরে গেলে পৃথিবীতে জোয়ারের উচ্চতা প্রায় ২৫ শতাংশ কমে যাবে। এখন যে জোয়ারের উচ্চতা ৪ মিটার হয়, তখন তা হবে মাত্র ৩ মিটার।
তাছাড়া পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়তো চিরতরে হারিয়ে যেতে পারে। সেমতে, আজ থেকে প্রায় ৬০ কোটি বছর পর চাঁদ এতটা দূরে চলে যাবে যে, আকাশ থেকে একে দেখতে বেশ ছোট লাগবে। তখন আর সে সূর্যকে পুরোপুরি ঢাকতে পারবে না। তখন আমরা শুধু বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখতে পাব, যেখানে চাঁদের কালো ছায়ার চারপাশে সূর্যের আলোর একটি রিং উঁকি দেবে।
সবচেয়ে বড় বিপত্তিটা বাধবে পৃথিবীর অক্ষে। বর্তমানে চাঁদের টানে পৃথিবীর অক্ষ ২৩.৪ ডিগ্রি কোণে বেশ স্থিতিশীল অবস্থায় হেলে আছে। চাঁদ দূরে চলে গেলে এই স্থিতিশীলতা নষ্ট হয়ে যাবে। তখন পৃথিবীর হেলে থাকার কোণ পাগলের মতো এদিক-ওদিক দুলতে থাকবে। ফলে ঋতু পরিবর্তন এবং জলবায়ুতে আসবে চরম ও দীর্ঘমেয়াদী বিপর্যয়।
সূত্র: নিউ সায়েন্টিস্ট
বই পড়তে গেলে ঘুম আসে কেন
পড়ার সময় আমাদের চোখ সারা পৃষ্ঠায় ঘুরে বেড়ায়। সেজন্য চোখ ক্লান্ত হয়ে পড়তে থাকে ধীরে ধীরে। তা ছাড়া, পড়ার জন্য মস্তিষ্ক খাটাতে হয়। শব্দে আঁকা নানা ছবি, দৃশ্যকল্প তৈরি হয় মাথায়। তাই প্রতিটি শব্দ, বাক্য, অনুচ্ছেদ বুঝতে পরিশ্রম হয় মস্তিষ্কের। ফলে একদিকে চোখ যেমন বিশ্রাম চায়, তেমনি মস্তিষ্কও চায় একটু জিরিয়ে নিতে। এই দুইয়ে মিলে ঘুমিয়ে পড়া তাই অস্বাভাবিক নয়।
তাই বলে ভাববেন না, পড়াটা চোখের জন্য খারাপ। তবে আপনি যেমন একটানা অনেক কাজ করলে ক্লান্ত হয়ে পড়েন, চোখও তেমনি কাজ করে ক্লান্ত হয়ে পড়ে। তাই ডাক্তাররা বলেন, পড়লে বা কম্পিউটারের দিকে তাকিয়ে কাজ করলে প্রতি ২০ মিনিট পরপর দূরে কোথাও তাকিয়ে বা চোখ বন্ধ করে চোখকে ২০ সেকেন্ড করে বিশ্রাম দেওয়া প্রয়োজন। এই বিশ্রাম দিলেও, একদিনে চোখ নির্দিষ্ট পরিমাণ কাজ করার পর ক্লান্ত হয়েই পড়বে। ফলে সে সময় তার বিশ্রাম লাগবেই। চোখের এই চাওয়ার সঙ্গে মস্তিষ্কের চাওয়া এক হলে ঘুম নেমে আসাই স্বাভাবিক।
বামন নক্ষত্র চোরের হাইড্রোজেন চুরির কাহিনী
শ্বেত বামনরা মহাকাশে সাধারণত একা থাকে না, এদের পাশে অনেক সময়ই একটি সঙ্গী নক্ষত্র থাকে। শ্বেত বামনটি তার প্রবল মহাকর্ষীয় টানে ওই সঙ্গী নক্ষত্র থেকে ধীরে ধীরে গ্যাস—মূলত হাইড্রোজেন—চুরি করতে থাকে। চুরি করা এই হাইড্রোজেন শ্বেত বামনের পৃষ্ঠে জমতে জমতে একসময় চাপ ও তাপ এমন এক পর্যায়ে পৌঁছায় যে, সেখানে আর ফিরে আসার কোনো পথ থাকে না। এরপরই ঘটে এক ভয়ংকর থার্মোনিউক্লিয়ার বিস্ফোরণ। এটিই হলো সাধারণ নোভা।
মহাকাশের নিখোঁজ নক্ষত্রের রহস্য উন্মোচন, ২৫ বছর পর মিলল হাইড্রোজেনহীন অদ্ভুত বিস্ফোরণের উত্তর
‘ভি৪৪৫ পাপিস’ নামে একটি নক্ষত্র। ২০০০ সালের শেষের দিকে এটি হঠাৎ প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে এবং মহাকাশবিজ্ঞানীদের কাছে নিজের অস্তিত্বের জানান দেয়। বিজ্ঞানের ভাষায় এ ধরনের বিস্ফোরণকে বলা হয় নোভা। কিন্তু এই নোভাটি বিজ্ঞানীদের রীতিমতো ঘোল খাইয়ে ছেড়েছিল। কারণ, মহাকাশে সাধারণ যেকোনো নোভার প্রধান জ্বালানি হাইড্রোজেন। অথচ এই বিশাল বিস্ফোরণে হাইড্রোজেনের টিকিটিও খুঁজে পাওয়া যায়নি!
‘ভি৪৪৫ পাপিস’ নামক ‘হিলিয়াম নোভা’ খ্যাত নক্ষত্রটি অদ্ভুত বিস্ফোরণের পরপরই চুরির প্রমাণ লোপাট করতে নিজের চারপাশে এক বিশাল ধোঁয়াশার চাদর টেনে দেয়। এটি মহাকাশে এক ট্রিলিয়ন (এক লাখ কোটি) কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে গ্যাস ও ধূলিকণার এমন এক পুরু আস্তরণ তৈরি করে, যার আড়ালে মূল নক্ষত্রযুগল পুরোপুরি ঢাকা পড়ে যায়। এরপর টানা দুই দশকের বেশি সময় ধরে জ্যোতির্বিজ্ঞানীরা দূর থেকে শুধু সেই ধূলিকণার মেঘকে প্রসারিত হতে দেখেছেন, কিন্তু মেঘের ভেতরে থাকা আসল অপরাধীকে আর চোখের দেখা দেখতে পাননি।
অবশেষে দীর্ঘ ২৫ বছর পর সেই মহাজাগতিক ধোঁয়াশা কিছুটা কাটতে শুরু করেছে। যুক্তরাজ্যের ওয়ারউইক ইউনিভার্সিটির গবেষক জন মিলস এই সুযোগ কাজে লাগিয়ে মহাকাশের শক্তিশালী কয়েকটি টেলিস্কোপের ডেটা একসঙ্গে জুড়ে দিয়েছেন। ভেরি লার্জ টেলিস্কোপের ইনফ্রারেড ডেটা, হাবল স্পেস টেলিস্কোপের ছবি, সাউদার্ন আফ্রিকান লার্জ টেলিস্কোপের টানা দুই দশকের স্পেকট্রোস্কোপি এবং নাসার টেস স্যাটেলাইটের ডেটা মিলিয়ে তিনি অবশেষে সেই লুকিয়ে থাকা নক্ষত্রযুগলের পর্দা উন্মোচন করেছেন।
দেখা গেল, সেই শ্বেত বামনটি মূলত একটি হিলিয়াম নক্ষত্র থেকে জ্বালানি চুরি করে নিচ্ছে। হিলিয়াম নক্ষত্র হলো এমন এক ধরনের তারা, যার বাইরের দিকের হাইড্রোজেনের আবরণটি পুরোপুরি খোয়া গেছে। হয়তো এই শ্বেত বামনটিই আগে সেটি চুরি করে আত্মসাৎ করেছে!
বিজ্ঞানীরা জানতে পেরেছেন, এই রহস্যময় যুগল একে অপরের চারদিকে একবার ঘুরে আসতে ৩.৭ দিন সময় নেয়, যা আগের যেকোনো অনুমানের চেয়ে প্রায় দ্বিগুণ দীর্ঘ। আর আশ্চর্যের বিষয় হলো, ধোঁয়াশা কাটার পর বিজ্ঞানীরা দেখতে পাচ্ছেন, সেই সুযোগসন্ধানী শ্বেত বামন আবারও তার সঙ্গী থেকে হিলিয়াম চুরি করা শুরু করে দিয়েছে!
নিউরনের জাল এবং মহাবিশ্ব
মহাবিশ্বের কাজকর্মের জটিলতার মতো সুপারকম্পিউটার খ্যাত আমাদের মস্তিস্কের জটিলতাও কম নয়। আমাদের মস্তিষ্কে প্রায় ১০ হাজার কোটি (১০০ বিলিয়ন) নিউরন আছে। এই ১০ হাজার কোটি নিউরনের জটিল স্নায়বিক সংযোগের মাধ্যমে চলে আমাদের মস্তিষ্কের সব কাজকর্ম।
উল্লেখ্য, ২০২০ সালের নভেম্বরের মাঝামাঝি ফ্রন্টিয়ার্স ইন ফিজিকস জার্নাল সূত্রে জানা যায় যে, আমাদের মস্তিষ্কের মরফোলজি বা গঠনবিজ্ঞান আর মহাবিশ্বের গঠনবিজ্ঞানের মধ্যে যে আশ্চর্য মিল আছে, তার সুনির্দিষ্ট তুলনামূলক বৈজ্ঞানিক বিশ্লেষণ পাওয়া গেছে অতিসম্প্রতি। ইতালির বোলোগনা বিশ্ববিদ্যালয়ের জ্যোতিঃপদার্থবিজ্ঞানী ফ্রাঙ্কো ভাজ্জা এবং ভেরোনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব নিউরোসার্জারির স্নায়ুবিজ্ঞানী আলবার্তো ফেলেত্তি মহাবিশ্বের কসমিক নেটওয়ার্ক বা মহাজাগতিক জাল এবং মস্তিষ্কের নিউরাল নেটওয়ার্ক বা নিউরনের জালের গঠনবিজ্ঞানের মধ্যে চমকপ্রদ মিল খুঁজে পেয়েছেন।
উল্লেখ্য, পদার্থবিজ্ঞানের অনেক মৌলিক সূত্রের মধ্যে গঠনগত সাদৃশ্য আছে। যেমন নিউটনের মহাকর্ষ বলের সূত্রের সঙ্গে বিদ্যুৎ–চুম্বক বলের কুলম্বের সূত্রের মিল আছে। উভয় বলই দূরত্বের বর্গের বিপরীত অনুপাতিক। কিন্তু তাদের প্রকৃতি অনেকটাই ভিন্ন। যেমন মহাকর্ষ বল মহাবিশ্বের সব জায়গায় সব ধরনের পদার্থের ওপর কাজ করে। কিন্তু বিদ্যুৎ–চুম্বক বল কাজ করে শুধু চার্জযুক্ত কণার মধ্যে। তেমনি মস্তিষ্কের নিউরনের নেটওয়ার্ক এবং মহাবিশ্বের কসমিক নেটওয়ার্কের কার্যপদ্ধতির মধ্যে অনেক পার্থক্য থাকলেও তাদের গাণিতিক গঠনবিজ্ঞানে আশ্চর্য সাদৃশ্য রয়েছে।
আমাদের মস্তিষ্ককে থ্রি পাউন্ড ইউনিভার্স বা দেড় কেজি ভরের মহাবিশ্ব বলা হয়। এই তুলনা যে কেবল বাহ্যিক সাদৃশ্যের কারণে তুলনা নয়, তা প্রমাণ করার জন্য অধ্যাপক ভাজ্জা ও অধ্যাপক ফেলেত্তি নিউরাল নেটওয়ার্ক ও কসমিক নেটওয়ার্কের যে বিস্তারিত গাণিতিক বিশ্লেষণ করেন তার সংক্ষিপ্ত নিম্নরূপঃ
আমাদের মস্তিষ্কের মোট ভরের ৮০ শতাংশ হলো গ্রে ম্যাটার। এই গ্রে ম্যাটারে আছে প্রায় ৬০০ কোটি নিউরন এবং ৯০০ কোটি অন্যান্য কোষ। মস্তিষ্কের সেরিবিলামে (cerebellum) আছে প্রায় ৭ হাজার কোটি নিউরন এবং প্রায় ১ হাজার ৬০০ কোটি অন্যান্য কোষ। মানুষের মস্তিষ্কের মোট নিউরনের সংখ্যা মহাবিশ্বের মোট গ্যালাক্সির সংখ্যার প্রায় সমান। নিউরনগুলো মস্তিষ্কে জোটবদ্ধ হয়ে পরস্পরের মধ্যে স্নায়বিক সংযোগের মাধ্যমে তৈরি করে জটিল নিউরাল নেটওয়ার্ক। একইভাবে মহাবিশ্বের গ্যালাক্সিগুলোর মধ্যে মাধ্যাকর্ষণ এবং অন্যান্য জটিল প্রাকৃতিক প্রক্রিয়ায় তৈরি হয় কসমিক নেটওয়ার্ক। যদিও কসমিক নেটওয়ার্ক নিউরাল নেটওয়ার্কের তুলনায় বিলিয়ন বিলিয়ন বিলিয়ন (১০২৭) বা ১০ লাখ কোটি কোটি কোটি গুণ বড়। নিউরাল নেটওয়ার্ক ও কসমিক নেটওয়ার্কের মধ্যে আছে আশ্চর্য দৃশ্যমান সাদৃশ্য।
মস্তিষ্কের উপাদানের ৭৭-৭৮ শতাংশ পানি, ১০-১২ শতাংশ লিপিড, ৮ শতাংশ প্রোটিন, ১ শতাংশ কার্বোহাইড্রেট, ২ শতাংশ অন্যান্য জৈব যৌগ, লবণ ১ শতাংশ। পানি স্নায়বিক সংযোগে কোনো ভূমিকা রাখে না। দেখা যাচ্ছে, মস্তিষ্কের মোট ভরের ৭৭ থেকে ৭৮ শতাংশ কোনো ধরনের স্নায়বিক সংযোগে অংশ নেয় না। এদিকে মহাবিশ্বের মোট শক্তির প্রায় ৭৫ শতাংশ অদৃশ্য শক্তি বা ডার্ক এনার্জি। কসমিক নেটওয়ার্কে এই অদৃশ্য শক্তির সরাসরি কোনো ভূমিকা আমরা এখনো দেখতে পাই না। দেখা যাচ্ছে, নিউরাল ও কসমিক উভয় নেটওয়ার্কেই প্রায় ৭৫ শতাংশ উপাদানের প্রত্যক্ষ অংশগ্রহণ নেই।
প্রশ্ন হচ্ছে, মানব মস্তিস্কের সাদৃশ্য এমনতর অভিনব কসমিক নেটওয়ার্কের উদ্ভব কীভাবে হয়েছে, তা সঠিকভাবে খুঁজে বের করা খুব সহজ কাজ নয় বলেই বিজ্ঞানীরা এখনো নিশ্চিতভাবে বলতে পারছেন না ঠিক কীভাবে কী হয়েছে। আমাদের মস্তিস্ক সুপার কম্পিউটারের তুলনায় সুপার ডিজিটাল হতে পারে তবে কসমিক নেটওয়ার্কের ধারে কাছেও হতে পারে না।
কারণ, কম্পিউটারে মহাবিশ্বের একটি সার্থক মডেল তৈরি করতে সর্বোচ্চ ১০ পেটাবাইট (১ পেটাবাইট = ১০২৪ টেরাবাইট) ডেটা দরকার। আর এত বিপুল পরিমাণ ডেটা বিশ্লেষণ করার জন্য দরকার সুপার ডিজিটাল কম্পিউটার। আমাদের মস্তিষ্কের সব নিউরনকে কাজে লাগালে আমরা ২ দশমিক ৫ পেটাবাইট ডেটা আমাদের মাথার মধ্যে রাখতে পারব।
তথ্য সূত্রঃ সূত্র: ফ্রাঙ্কো ভাজ্জা ও আলবার্তো ফেলেত্তি, ফ্রন্টিয়ার্স ইন ফিজিকস (২০২০); নটিলাস (২০১৯),বিজ্ঞানচিন্তা https://www.bigganchinta.com/physics/r7d9ltj14k
https://youtu.be/4ye2pXyGjtA?si
ব্ল্যাকহোলঃ মহাকাশের আস্ত এক জবরদস্ত রাক্ষস বটে !
Maximize image
Edit image
Delete image
Add a caption (optional)
বড় বড় দানব আকৃতির গ্রহ, নক্ষত্র থেকে শুরু করে এমনকি আলো পর্যন্ত নিমিষে গিলে খায় মহাকাশে যে রাক্ষস তার বৈজ্ঞানিক নাম ব্ল্যাক হোল বাংলায় কৃষ্ঞ গহ্বর।
ব্ল্যাকহোলের ইভেন্ট হরাইজন সবকিছু শোষণ করে নেয়, কিছুই ফিরিয়ে দেয় না, এমনকি আলোর মতো ভরহীন শক্তিও এর ভেতরে একবার ঢুকে পড়লে আর বেরিয়ে আসতে পারে না।
Maximize image
Edit image
Delete image
Add a caption (optional)
বিশ্বের ৮০টি প্রতিষ্ঠানের ৩০০ জন গবেষকের সহযোগিতা আমাদের নিজস্ব গ্যালাক্সির কেন্দ্রে ব্ল্যাক হোলের অস্পষ্ট অথচ প্রকাশযোগ্য চিত্রটি বিশ্বের ৮০টি প্রতিষ্ঠানের ৩০০ জন গবেষকের সহযোগিতার মাধ্যমে সম্ভব হয়েছে। ওই গবেষক দলটি তাদের ডেটা একত্রিত করে বিশ্লেষণের জন্য সুপার কম্পিউটার ব্যবহার করে পাঁচ বছর ধরে কাজ করছে। সেই কাজ অবশেষে সাফল্য লাভ করেছে বহু চেষ্টায়।
ব্ল্যাকহোয়াইট হোল কি সত্যিই আছে ?
‘মাঝখানের কালো অংশ আসলে ব্ল্যাকহোলের মুখ। বৈজ্ঞানিক ভাষায় সেটাকে বলা হয় ‘ইভেন্ট হরাইজন’ বা ঘটনা দিগন্ত। ঘটনা দিগন্ত আসলে আমাদের চিরচেনা জগতের বর্ডারলাইন। সেই লাইন পার হলেন তো পড়ে গেলেন ব্ল্যাকহোলের অন্ধকূপে। সেখান থেকে ফিরে আসার কোনো পথ নেই। ব্ল্যাকহোলের সীমারেখা পার হলে সব বস্তুই ব্ল্যাকহোলের প্রবল মহাকর্ষীয় টানে ভেতরে গিয়ে পড়ে। সেখান থেকে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনাই নেই।
মহাকাশের গহীন গভীরে যদি চোখে পড়ে এমন কোনো উজ্জ্বল বৃত্ত, যার ভেতরটা ঘুটঘুটে কালো তাকে জ্যোতির্বিজ্ঞানীদের ভাষায় বলা হয় হোয়াইট হোল।
ব্ল্যাকহোল আর হোয়াইট হোল খোলা চোখে দেখতে একই রকম। দূর থেকে দেখে পার্থক্য বোঝা মুশকিল।
কিন্তু কেন এমন হলো? সম্পূর্ণ উল্টো চরিত্রের হওয়ার পরও কেন তাদের চেহারা একই রকম?হোলের যেমন ভর, ঘূর্ণন বা স্পিন আছে, হোয়াইট হোলেরও তেমনি ভর ও ঘূর্ণন আছে। হোয়াইট হোলেরও ইভেন্ট হরাইজন আছে। তার চার পাশে আছে উজ্জ্বল আলোকবলয়। তাই খোলা চোখে দুইয়ের মধ্যে পার্থক্য খুঁজে বের করা মুশকিল। কিন্তু মূল পার্থক্যের জায়গা হলো ওই ইভেন্ট হরাইজন। ব্ল্যাকহোলের ইভেন্ট হরাইজন সবকিছু শোষণ করে নেয়, কিছুই ফিরিয়ে দেয় না, এমনকি আলোর মতো ভরহীন শক্তিও এর ভেতরে একবার ঢুকে পড়লে আর বেরিয়ে আসতে পারে না।
হোয়াইট হোলের ইভেন্ট হরাইজন
অন্যদিকে হোয়াইট হোলের ইভেন্ট হরাইজন কোনো কিছুই শোষণ করে না, বরং হোয়াইট হোলের ভেতরকার সব পদার্থ ইভেন্ট হরাইজনের বাইরে বেরিয়ে এসে একটা উজ্জ্বল বলয় তৈরি করে। এমনকি আপনি যদি বাইরে থেকে কোনো বস্তু হোয়াইট হোলের ভেতর নিক্ষেপ করেন, সেটা ভেতরে ঢুকবে না, আপনি নিজেও হোয়াইট হোলের কাছে গিয়ে ইভেন্ট হরাইজনের বর্ডারলাইন পেরোতে পারবেন না কিছুতেই। বরং এক প্রবল বিকর্ষণ বল আপনাকে সেখান থেকে ছুড়ে বাইরে নিক্ষেপ করবে। এরপরও ইভেন্ট হরাইজনের মাঝখানটা ঠিকই ঘুটঘুটে অন্ধকার। আর সে কারণেই ব্ল্যাকহোল আর হোয়াইট হোলের বাহ্যিক চেহারায় কোনো পার্থক্য নেই।
হোয়াইট হোল কিছুই শোষণ করে না, অথচ নিজের ভেতর থেকে ক্রমাগত ভর-শক্তি উগরে দেয়। এত ভর তাহলে সে কোথায় পায়?
বিজ্ঞানীরা জানতে পারেন যে, ব্ল্যাকহোলের কাছ থেকে ভরের জোগান পায় হোয়াইট হোল। ব্ল্যাকহোল যা কিছু শোষণ করে ইভেন্ট হরাইজনের মুখ দিয়ে, সেটাই ক্রমাগত বাইরে বের করে দেয় আরেকটা মুখ দিয়ে। অর্থাৎ ব্ল্যাকহোলের ভেতরে ঢোকা ভর-শক্তিগুলোই হোয়াইট হোল থেকে বেরিয়ে আসে।
তাহলে কি ব্ল্যাকহোলের উল্টো পিঠে আরেক দরজা আছে, যেটা দিয়ে সবকিছু বেরিয়ে আসে?
ব্যাপার অনেকটা সে রকম। কিন্তু উল্টো পিঠ বলতে আমরা সাধারণত স্থানের উল্টো পিঠ বুঝি। যেমন একটা টানেলের ওপাশে বেরিয়ে যাওয়ার জন্য আরেকটা মুখ থাকে। কিন্তু হোয়াইট হোল ঠিক টানেলের উল্টো পাশের মুখ নয়। এটা বরং সময়ের উল্টো দিকে থাকা আরেকটা মুখ।
বিজ্ঞানীদের ভূতের ভয়
সাধারণ মানুষের বিশ্বাস সবচেয়ে সাহসী ব্যাক্তিরা হচ্ছেন বিজ্ঞানীরা। যে সব কিছুকে মানুষ জ্বীন ভূত বলেন তাকেই বিজ্ঞানীরা টেলিপ্যাথি বলে উড়িয়ে দিয়ে থাকেন। কিন্তু নিউট্রিনো নামে এমন এক অদ্ভূত প্রায় ভর শুন্য কণা রয়েছে যা কয়েক লক্ষ আলোক বর্ষ পুরু সীসার পাতকেও নিমিষে এ ফোড় থেকে ও ফোড় দিয়ে বেরিয়ে অআসে। তাই এই নিউট্রিনোর নাম দেওয়া হয়েছে ভুতুড়ে কণা। তাছাড়া আরও কয়েকটি ভয় বিজ্ঞানীদের মধ্যে কাজ করে তার নাম অসীম এবং সিঙ্গুলারিটি।
উল্লেখ্য, ১৯৬৫ সালে পেনরোজ একটি গাণিতিক তত্ত্ব দাঁড় করান। সেই তত্ত্বে তিনি দেখান, কোনো নক্ষত্রকে যদি ব্ল্যাকহোলে পরিণত হতে হয়, তাহলে সেই নক্ষত্রকে নিজের কেন্দ্র বরাবর ভেঙে পড়তে হবে। নক্ষত্রটির সব ভর গিয়ে জড়ো হবে একটা বিন্দুতে। সেই বিন্দু হবে আয়তনহীন। তাই তার ভর ও ঘনত্ব হবে অসীম। অসীম ঘনত্বের এ ভরকেই সিঙ্গুলারিটি বলে অভিহিত করেন পেনরোজ। পরে স্টিফেন হকিং দেখান, আমাদের মহাবিশ্বের জন্মও হয়েছিল অসীম ঘনত্বের একটা সিঙ্গুলারিটি থেকে। সেই বিন্দুই বিগ ব্যাংয়ের মাধ্যমে স্থান-কালে প্রসারিত হয়ে মহাবিশ্বের জন্ম দিয়েছে।
যে কারণে পদার্থবিজ্ঞানের সব তত্ত্ব অকেজো হয়ে পড়তে পারে
সত্যি বলতে কি, পদার্থবিজ্ঞানীরা সিঙ্গুলারিটিকে ভয় পান। কারণ, এই বিন্দুতে গিয়ে পদার্থবিজ্ঞানের সব তত্ত্ব অকেজো হয়ে পড়ে। সুতরাং সিঙ্গুলারিটি তত্ত্ব পদার্থ বিজ্ঞানীদের এগিয়ে যাওয়ার পথ রুদ্ধ করে দেয়। তাই তাঁরা এটাকে পারতপক্ষে এড়িয়ে চলার চেষ্টাই করেন।
কিন্তু ব্ল্যাকহোলে সিঙ্গুলারিটি বিজ্ঞানীরা এখনও বহাল তবিয়তে বাঁচিয়ে রেখেছেন। বিজ্ঞানীরা ব্ল্যাকহোলের ভেতরের খবর জানতে চান। সেটার জন্য মূল বাধা সিঙ্গুলারিটি। আর এ বাধা টপকাতে কার্যকর হাতিয়ার হতে পারে সিঙ্গুলারিটির মৃত্যু। ভুত তাড়াতে যেমন তন্ত্র মন্ত্র পড়া হয়, তেমনি সিঙ্গুলারিটি তাড়াতে বিজ্ঞানীরা সিঙ্গুলারিটির মৃত্যু কামনা করে থাকেন।
অসীম তথা সিঙ্গুলারিটি যেভাবে আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতা তত্ত্বকে অচল করে দিতে পারে
বিশেষ আপেক্ষিক তত্ত্বে আইনস্টাইন দাবী করেন, কোনো বস্তুকণা আলোর গতি ছাড়িয়ে যেতে পারে না কারণ অসীম ভরত্বে সেই কণার গতি এবং সময় দুটোই যাবে কমে। আইনস্টাইন সাথে সাথে এ শর্তও জুড়িয়ে দেন যে, অসীম শক্তি ব্যতিত। অর্থাৎ আইনস্টাইনের মতে, অসীম শক্তি প্রয়োগেই কেবল সম্ভব বস্তুকণার অআলোর গতি ছাড়িয়ে যাওয়া। কিন্তু অসীম ভীতির কারণে আইনস্টাইন সাথে সাথে একটি ছোট্ট শব্দ বাবহার করেনঃ অসম্ভব (ইম্পসিবল)। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে, অসীম শক্তি প্রয়োগ অসম্ভব ব্যাপার-এমন শক্তি এ জগতে নেই।
ভূতুড়ে কণা নিউট্রিনো কি?
মহাবিশ্বে নিউট্রিনো নামের একটি অদ্ভুতুড়ে ও অসামাজিক কণা আছে। কয়েক আলোকবর্ষজুড়ে পুরু সিসার পাত ভেদ করেও এই কণাটি চলে যেতে পারে। কারণ, এই কণা সহজে অন্য কারও সঙ্গে মিথস্ক্রিয়া করে না (বিজ্ঞানচিন্তা)।
(بالإنجليزية: (Neutrino): “নিউট্রিনো”(Neutrino) হচ্ছে বৈদ্যুতিক চার্জবিহীন দূর্বল ও সক্রিয় এক প্রকার অতি ক্ষুদ্র পারমানবিক কণা। ধারণা করা হয়, এই ক্ষুদ্র কণা ‘অশুন্য’ (Non-Zero) ভরের কণা। ২০১১ সালের সেপ্টেম্বর মাসে সার্ণের গবেষকরা এই নিউট্রিনো আবিস্কারের ঘোষণা করেন। বিজ্ঞানীদের দাবীঃ আবিস্কৃত নিউট্রিনো বর্তমান প্রচলিত সাধারণ আলোক কণা থেকে দ্রুত বেগ সম্পন্ন। উল্লেখ্য, বিজ্ঞানী পাউলি উপলদ্ধি করেন যে, ভরবেগ, শক্তি, কৌণিক ভরবেগ ইত্যাদি নিত্যতা বজায় রাখার জন্য ইলেকট্রনের সাথে আরেকটি খুবই হালকা, আধানহীন এবং প্রায় অদৃশ্য কণার উপস্থিতি প্রয়োজন। প্রয়োজনীয় এই কণাটিরই নাম দেয়া হয় “নিউট্রিনো”। আধুনিক পদার্থবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো Model (আদর্শ) নামের একটি
এই মডেল অনুসারে মৌলিক কণাগুলো প্রধানতঃ তিন প্রকার যথাঃ কোয়ার্ক, বোসন ও লেপটন। এর মধ্যে লেপটন দুই প্রকার যথাঃ ইলেকট্রন ও নিউট্রিনো। নিউট্রিনোর ধারণা প্রথম বিজ্ঞানীরা জানতে পারেন পরমাণুর বেটা ক্ষয়ের বিশ্নেষণ করতে গিয়ে। নিউট্রিনো ও ইলেকট্রন প্রকৃতিতে দুই ভাইয়ের মত। তিন ধরণের ইলেকট্রনের মধ্যে রয়েছে (১) ইলেকট্রন ইলেকট্রন (অথবা শুধুই ইলেকট্রন) (২) মিউ ইলেকট্রন (মিউয়ন) এবং (৩) টাউ ইলেকট্রন (টাউয়ন) এবং এর প্রতিটি ইলেকট্রনের সাথে আছে একটি করে নিউট্রিনো যথাঃ (১) ইলেকট্রন নিউট্রিনো, (২) মিউ নিউট্রিনো এবং (৩) টাউ নিউট্র
নিউট্রিনো আবিস্কারের ইতিকথা
‘প্রজেক্ট অপেরা’ নামের এক বৈজ্ঞানিক প্রকল্পের অধীনে ইউরোপীয় পারমানবিক গবেষণা কেন্দ্র সাড়া জাগানো নিউট্রিনো আবিস্কারের পদক্ষেপ গ্রহণ করে। নিউট্রিনো আবিস্কারের ক্ষেত্রে গৃহীত এক পরীক্ষার প্রথম ধাপে সুইজারল্যান্ডের সিনক্রোটোন নামের একটি ভূগর্ভ যন্ত্রে প্রোটন কণা তৈরী করে তা গ্রাফাইটের ওপর নিক্ষেপ করা হয়। এতে প্রোটন কণাগুলি ভেঙে কিছু জটিল কণা তৈরী হয়, যেগুলি অল্প সময়ের মধ্যেই ক্ষয় হয়ে মিউয়ন এবং মিউ নিউট্রিনো তৈরী করে। এ কণাগুলিকে তখন লোহার ওপর নিক্ষেপ করা হয়। এতে মিউয়ন নিউট্রিনো বাদে অন্য সব কণা প্রতিফলিত বা শোষিত হয়। মিউয়ন নিউট্রিনোগুলি পৃথিবীর মাটি-পাথর ভেদ করে চলে প্রায় ৭৫০কিলোমিটার দূরে ইতালিতে পৌঁছায়। এই ভাবে নিউট্রিনো লোহাও ভেদ করে অনায়াসে এপার থেকে ওপারে ছুটে যেতে পারে আলোর গতির চাইতেও বেশী গতিতে। মজার ব্যাপার হলো যে, ভরবিহীন অর্থাৎ অশুন্য ভরের অধিকারী আলোর কণাই সাধারণতঃ ভরপূর্ণ পারমানবিক কণার চাইতে দ্রুতগামী হয়ে থাকে। কিন্তু অশুন্য ভরের অধিকারী অর্থাৎ ভরযুক্ত নিউট্রিনো যার গতিবেগ নাকি শুন্য ভরের আলোকেও ছাড়িয়ে গেছে। এখানেই বৈজ্ঞানিক জগতের চরম ও পরম বিস¥য়। অপেরা পরীক্ষণের ফলাফলে দেখা যাচ্ছে যে, নিউট্রিনোর গতি হলো আলোর গতির ১.০০০০২৫ গুণ অর্থাণ ৬০ ন্যানো সেকেন্ড অধিক দ্রুত।
বস্তু-পদার্থের ভর এবং ওজন এলো কোত্থেকে?
তোমরা জানো মডার্ন কসমোলজিক্যাল স্ট্যান্ডার্ড মডেল থিওরি অনুসারে মহাবিশ্বের একসময় অস্তিত্ব ছিল না। কখন কোথা হতে একটি বিন্দু বা স্ট্রিং সদৃশ্য শক্তি বিন্দুর অআবির্ভাব হলো যার বৈজ্ঞানিক নামঃ হাইয়েস্ট এনার্জেটিক রেডিয়েশন (উচ্চশক্তির বিকিরণ)। সেই রেডিয়েশনে এক সময় কেন এবং কিভাবে মহাবিস্ফোরণ (বিগ ব্যাং) ঘটেছিল তার জানা না গেলেও ১৯৬৪ সালের দিকে ব্যাক গ্রাউন্ড রেডিয়েশন নামক অআদি কণার ধ্বংসাবশেষের কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে জানা যায় যে, বিগ ব্যাংয়ের আগে ৪ মহাবল যথাক্রমে ১) বিদ্যুৎ চুম্বকীয় বল ২) সবল এবং ৩) দূর্বল নিউক্লিয় বল ৪) মহাকর্ষ বল হাইয়েস্ট এনার্জেটিক রেডিয়েশনে একত্রিত ছিল। এমনকি বিগ ব্যাংয়ের পরও কিছু কাল একত্রিত ছিল। পরে পৃথক হয়েছিল। মহাবিশ্বের শুরুতে কোনো কণার জন্ম হয় নি। সর্বপ্রথম ফোটন জাতীয় কণার উদ্ভব ঘটেছিল তা ছিল ভর বা ওজন শুন্য। তাই সংগত কারণে প্রশ্ন আসেঃ বস্তু-পদার্থের ভর এবং ওজন এলো কোত্থেকে?
১৯৭০ সাল নাগাদ ৪ মহাবলের তিন বলেরই প্রতিবল পাওয়া যায়। এর পর বিজ্ঞানীদের জন্য জরুরী হয়ে পড়ে এমন এক কণার যা ফোটন জাতীয় ভরশুন্য কণার মধ্যে ভর এবং ওজনের জন্য দায়ী। এই নিরিখে ধারণা জন্মে ভরসম্পন্ন হিগস বোসন কণা ওরফে গড'স পার্টিকেল।
বস্ত্ত/পদার্থ এলো কি করে?
বৈজ্ঞানিক গবেষণামতে, মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং পরবর্তী সদ্য সৃষ্ট মহাবিশ্ব যখন একটু শীতল হলো, তখন সেখানে সৃষ্টি হয় অদৃশ্য এক ধরণের বল -যাকে বলা হয় হিগস ফিল্ড (Higos Field)| হিগস ফিল্ডে তৈরী হয় অসংখ্য ক্ষুদে কণা। এই হিগস ফিল্ড দিয়ে ছুটে যাওয়া সব কণা হিগস-বোসনের সংস্পর্শে এসে ভরপ্রাপ্ত হয়। ভরপ্রাপ্ত এই কণা-কে বলা হয় বস্তু বা পদার্থ (Matহিগস বোসন কণা কী ?
A subatomic particle called the Higgs Boson Particle or “God’s particle”.
অর্থঃ অতি পারমানবিক কণাকে হিগস-বোসন কণা বলা হয়।
হিগস-বোসন কণা আবিস্কারের ইতিকথাঃ
“হিগস্-বোসন” নামক কণাটি বিজ্ঞানীদের কাছে একটি “হাই-পোসেটিক্যাল” কণিকা হিসেবে বিবেচিত ছিল। পদার্থ বিজ্ঞানের বিশেষ থিওরী standard model থেকে বিজ্ঞানীরা এ কণা সম্পর্কে সম্যক ধারণা পান। সাধারণতঃ হিগস-বোসনের ভর ১২৫ থেকে ১২৬ এবং এ কণিকার স্পিন হচ্ছে শূণ্য। হিগস-বোসন কণাকে বলা হয় সুপার সিমেট্রিক (super cemetric)) পদার্থ যা-সৃষ্টির শুরুর সময়কার প্রাথমিক কণিকা বিবেচিত।
অধ্যাপক পিটার হিগস কর্তৃক বস্তু/পর্দাথরে ভরের উৎস সর্ম্পকে হিগস-বোসন কণার বৈজ্ঞানিক ব্যাখ্যা
হিগস-বোসনের অচিন্ত্যনীয় গুরুত্ব, ভূমিকা ও অবদান এবং এর সন্ধানে বিজ্ঞানীদের প্রচেষ্টা অংশ হিসাবে ১৯৬৪ সালে এডিনবরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিটার হিগস বস্তু/পর্দাথরে ভরের উৎস হিসেবে হিগস-বোসনের বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করেন। তিনি বলেন, আমরা একটা আঠালো ব্যাক গ্রাউন্ড ক্ষেত্রের কথা ভাবতে পারি। কণাগুলো এর মধ্য দিয়ে যাওয়ার সময় ভরপ্রাপ্ত হয়। অবশ্য এর পিছনে প্রভাবক হিসেবে কাজ করে একটি ঘটক যে প্রক্রিয়ায় হিগস-বোসন কণার অস্তিত্ব প্রমাণিত হলো‘কণা’ (PARTICLE) সম্পর্কিত গাণিতিক মডেলের (mathematical model) সূত্রমতে, উচ্চ গতিতে প্রোটনের সঙ্গে প্রোটনের আন্তঃসংঘর্ষ ঘটানো হলে বেশ কিছু মৌলিক কণা উৎপন্ন হয়। সেমতে CERN এর লার্জ হ্যাড্রন কোলাইডার যন্ত্রে উচ্চ গতিতে প্রোটনের সঙ্গে প্রোটনের আন্তঃসংঘর্ষ ঘটিয়ে বেশ কিছু মৌলিক কণা উৎপাদন করা হয়। উৎপাদিত এই মৌলিক কণা-কে বলা হয় “হিগস্-বোসন” কণা।
হিগস-বোসন কণা'র অস্তিত্ব প্রমাণে CERN এর বিপুল আয়োজন !
পদার্থবিদরা বিশ্বাস করেন যে, রহস্যময় হিগস-বোসনের সঙ্গে সংঘর্ষে বিভিন্ন মাত্রার ভরের (Mass) জন্ম হয়। পদার্থ বিজ্ঞানের এ সংক্রান্ত বেশ কিছু প্রশ্নকে সামনে রেখে ১৯৭১ সাল থেকে কণাত্বরণ যন্ত্র লার্জ হ্যাড্রন কলাইডারে এ বিষয়ে বাস্তব প্রমাণের উদ্যোগ নেয়া হয় । তবে ২০০৮ সাল থেকে এই কলাইডারের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।বিপুল শক্তিসম্পন্ন অতি পারমাণবিক কণার জন্ম-তত্ত্ব আবিস্কার করতে CERN আয়োজন করেছিল বিশাল আকারের মহাপরিকল্পনা। এই পরীক্ষা মানব ইতিহাসে শুধু গুরুত্বপূর্ণই নয়; দীর্ঘ সময়সাপেক্ষ এবং ব্যয় বহুলও বটে। অতি পারমাণবিক কণার জন্ম-তত্ত্ব গবেষণার প্রাক্কলিত ব্যয় ছিল তৎকালীন প্রায় ৫০০ কোটি পাউন্ড এবং তাতে উপস্থাপিত হয়েছে অন্ততঃ ৬০,০০০ (ষাট হাজার) সুপার বায়ো লজিকাল কম্পিউটার।
হিগস-বোসন কণার নির্ভুল অস্তিত্ব প্রমাণে CERN এর সর্বোচ্চ সর্তকতা
বস্তু-পদার্থজাত বিশ্ব সৃষ্টির নির্ভুল ও অভিন্ন রহস্য বা উৎসমূল আবিস্কারের মহৎ লক্ষ্যে আজিকার বিশ্বের খ্যাতনামা সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা কেন্দ্রে CERN কর্তৃক বিশ্বের খ্যাতনামা বিজ্ঞানীদের-কে যথাক্রমে (১)(১) a toroidal Lhc apparatus (atlas) এবং (২) compact muon solenoid (cms) নামক দু'টি দলে বিভক্ত করা হয়। সর্ম্পূণ পৃথক ব্যবস্থাপনা ও পরিচালনায় একদল-কে জেনেভা এবং অপর দল-কে লন্ডনে নিয়োজিত করা হয়েছিল-যাতে উভয় দল একে অপরের কার্যক্রম সর্ম্পকে বিন্দুমাত্র অবহতি না হতে পারে। উদ্দেশ্য: নির্ভুলভাবে অভিন্ন ফলাফল লাঅবশেষে উভয় দল বিশাল দূরত্বে (জেনেভা হতে লন্ডন) অবস্থান করে কোন প্রকার পূর্ব যোগাযোগ ব্যতিরেকেই হিগস-বোসন অতিপারমানবিক কণা প্রাপ্তির বিষয়ে একই সঙ্গে একই ফলাফলে উপনীত হয়।
যার ফলে CERN কর্তৃপক্ষ ২০১২ সালের ৪ঠা জুলাই, বুধবার এক জনাকীর্ণ সংবাদ সম্মলেনে বিশ্ববাসীকে এ মর্মে বিজ্ঞাপিত করে যে, স্ট্যান্ডার্ড মডেলের স্বীকৃত ১২তম “হিগস-বোসন নামক বহুল প্রত্যাশিত মৌলিক কণারটির সন্ধান পাওয়া গেছে।লের ৪ঠা জুলাই, বুধবার এক জনাকীর্ণ সংবাদ সম্মলেনে বিশ্ববাসীকে এ মর্মে বিজ্ঞাপিত করে যে, স্ট্যান্ডার্ড মডেলের স্বীকৃত ১২তম “হিগস-বোসন নামক বহুল প্রত্যাশিত মৌলিক কণারটির সন্ধান পাওয়া গেছে।
আমাদের মহাবিশ্ব কি একটি নাকি অনেক?
প্যারালাল ইউনিভার্সের সঙ্গে সংযোগ
আমাদের দৈনন্দিন জীবনে সময় উল্টো দিকে চলে না। কিন্তু যদি অন্য কোনো প্যারালাল ইউনিভার্স থাকে, সেখানে হয়তো সময় চলে আমাদের বিপরীত দিকে। ব্ল্যাকহোলের মুখ আমাদের মহাবিশ্বে আর হোয়াইট হোলের মুখ থাকতে পারে সেই সমান্তরাল আরেক মহাবিশ্বে।
আমি দেখতে চাই, বাংলাদেশের কেউ একজন চাঁদে বা অন্যগ্রহে পৌঁছে গেছে’—জুবায়ের কেওলিন, অ্যাস্ট্রোফটোগ্রাফার
বিজ্ঞানচিন্তা: সম্প্রতি আপনি ওরিয়ন নেবুলার ছবি তুলেছেন। কীভাবে ছবিটা তুললেন?
জুবায়ের কেওলিন:
আমি সবসময় টেলিস্কোপ দিয়ে ছবি তুলি। বছরের এই সময়ে সাধারণত ওরিয়ন নেবুলা ভালো দেখা যায়। প্রতি বছরের মতো এ বছরও ওরিয়ন নেবুলার ছবি তুলেছি। অন্যান্য সাধারণ দিনেই মতোই গত ২৮ অক্টোবর ছবি তুলতে যাই। সেদিন আকাশ বেশ পরিষ্কার ছিল। সে কারণেই ওইদিন ছবি তোলার কথা ভাবি। টেলিস্কোপের প্রয়োজনীয় সবকিছু নিয়ে যাই ছাদে। প্রায় ৩ ঘণ্টার এক্সপোজার নিয়েছিলাম সে রাতে। সারা রাত ছাদেই ছিলাম। ওরিয়ন নেবুলা ছাড়াও আরও কয়েকটা ছবি তুলি। শুধু এই ছবিটার জন্য আলাদাভাবে কোনো আয়োজন করিনি। ছবিটি প্রকাশ করার পরেও প্রায় ১০ ঘণ্টা এই ছবি নিয়ে কাজ করেছি। সম্প্রতি আরও একটা ওরিয়ন নেবুলার ছবি তুলেছি। ওটায় প্রায় ১১ ঘণ্টার এক্সপোজার আছে। আর যে ছবিটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, ওটায় ছিল সাড়ে ৪ ঘণ্টার এক্সপোজার।
বিশ্ব বিজ্ঞান-প্রযুক্তি সংবাদ
মনে মনে পড়া না শব্দ করে পড়া, কোনটা ভালো
সাধারণত ছোটবেলায় আমরা জোরে শব্দ করে পড়ি। এতে সুবিধা হলো, বইয়ের লেখাগুলো ঠিকভাবে উচ্চারণ করতে পারছি কি না, তা আমাদের অভিভাবক বা শিক্ষকেরা শুনে বুঝতে পারেন এবং প্রয়োজনে সংশোধন করে দিতে পারেন। এদিক থেকে শব্দ করে পড়া ভালো। বইয়ে লেখা বাক্যগুলো নিজ থেকে নির্দিষ্ট কোনো ছন্দ বা অনুভূতি প্রকাশ করতে পারে না। সশব্দে পড়লে পাঠক লেখার নিষ্প্রাণ অক্ষরগুলোকে আবেগ-অনুভূতি দিয়ে প্রকাশ করতে পারে। এদিক থেকে এর সুবিধা রয়েছে। তবে নীরবে পড়ারও কিছু সুবিধা রয়েছে। নিঃশব্দে দ্রুত পড়া যায় এবং তা সহজে মনে থাকে। সাধারণত একটু উঁচু ক্লাসের শিক্ষার্থীরা নীরবে পড়া সুবিধাজনক বলে মনে করে।
কোনো অনুচ্ছেদ সহজে শেখার জন্য শব্দ করে পড়লে ভালো না মনে মনে পড়লে ভালো, এ বিষয়ে আমেরিকায় একবার প্রথম ও দ্বিতীয় গ্রেডের ৮৯ জন শিক্ষার্থীকে নিয়ে পরীক্ষা চালানো হয়। দেখা যায়, এ দুইয়ের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই (সূত্র: সাইকোলজি ইন দ্য স্কুলস: অ্যাসেসমেন্ট অ্যান্ড ইন্টারভেনশন অব আন্ডারস্ট্যান্ডিং, খণ্ড ৪৮, সংখ্যা ১, পৃ. ৪-১৩, জানুয়ারি ২০১১)। সশব্দে পড়ার সুবিধা হলো যা পড়ছি, সেটা আবার কানে শুনে বুঝে নিচ্ছি। আর নীরবে পড়ার সুবিধা হলো কোনো বড় লেখার সবটুকু অংশ পড়ার প্রয়োজন না থাকলে দ্রুত প্রয়োজনীয় অংশে চোখ নিয়ে যেতে পারি। তাই বলা যায়, দুই ধরনের পড়ায় সুবিধা ও অসুবিধা দুই-ই আছে।
যে ৫ কারণে প্রতিদিন বই পড়া উচিত
আপনি কেন পড়বেন বই? গবেষকরা বইপড়ার বেশ কয়েকটি ভালো দিক খুঁজে পেয়েছেন। সেরকম কয়েকটা কারণ জেনে নিন।
১. মস্তিষ্ককে কাজে লাগান
মস্তিষ্ককে যত কাজে লাগাবেন, স্নায়ুতন্ত্র ততই সচল আর কার্যকরী থাকবে। গবেষকরা বলেন, বই পড়ার ফলে স্নায়ুতন্ত্রের নিউরনগুলোর ভেতর সংযোগ বাড়ে। অবশ্য সমস্যা সমাধান করে, সৃজনশীল কাজ করে বা দাবা খেলেও একই উপকারিতা পাওয়া যায়।
২. থেরাপিস্টের খরচ বাঁচাবে
বিজ্ঞানীরা বলেন, মানসিক স্বাস্থ্য ভালো রাখতে নিজের আবেগীয় অনুভূতির ওপর নিয়ন্ত্রণ রাখতে নিয়মিত বই পড়ার কোনো বিকল্প নেই। আপনি যখন বইয়ের দুনিয়ায় ঘুরে বেড়াবেন, তখন বাস্তবের দুনিয়া থেকে বিরতি নিতে পারবেন। এই বিরতি আপনাকে প্রশান্তি দেয়, মানসিক চাপ কমায়। নতুন করে আপনার বাস্তবের দুনিয়ায় পুনঃসংযোগ করতে সাহায্য করে। আপনার ভাবনা ও চিন্তার পরিসরকে ক্রমাগত প্রসারিত করতে থাকে।
৩. ভুলে যাওয়া রোগ দূর হয়
মানুষটাকে আপনি চেনেন, কোথায় যেন দেখেছেন; কিন্তু নাম মনে করতে পারছেন না। ফ্রিজ খুললেন, কিন্তু কী যেন বের করবেন, তা আর মনেই পরছে না। একে ব্রেন ফগ। গবেষকরা বলেন, ব্রেন ফগের মতো এ ধরনের সমস্যার সহজ সমাধান হলো বই পড়া। আপনার স্মৃতিশক্তি শাণিত করতে বই পড়ার বিকল্প নেই।
৪. অ্যাটেনশন স্প্যান বাড়ায়
অনলাইনের দুনিয়ায় ভিডিওর দৈর্ঘ্য কমতে কমতে ৩ সেকেন্ডে দাঁড়িয়েছে। রিলসের এই যুগে যত ছোট ভিডিও, তত বেশি ভিউ। এভাবে মস্তিষ্ককে সাময়িকভাবে ভোপামিনের সাগরে ভাসিয়ে আপনার অ্যাটেশন স্প্যানের বারোটা বাজিয়ে দেওয়া হয়েছে। ২০২৫ সালে দাঁড়িয়ে গড় অ্যাটেনশন স্প্যান (একটানা যতক্ষণ কোনো একটা কিছুতে মনোযোগ দিতে পারেন) নেমে দাঁড়িয়ে আছে ৮ সেকেন্ডেরও নীচে। বুঝতেই পারছেন, এর ফলে ধৈর্য্য বা মানসিক আবেগের ওপর আপনার নিয়ন্ত্রণও পাল্লা দিয়ে কমছে। এক্ষেত্রে বই পড়া কাজ করে অনেকটা থেরাপির মতো।
৫. আলঝেইমারকে দূরে রাখে
বলিউডের গাজনি মুভি দেখেছেন? মূল প্রোটাগোনিস্টের চরিত্রে অভিনয় করা আমির খান পর্দায় ভুগছিলেন অ্যান্টিরোগ্রেড অ্যামনেশিয়ায়। সে যেকোনো ঘটনা মাত্র ১৫ মিনিট মনে রাখতে পারত। তারপর সবকিছু ভুলে যেত! আপনি যদি এমন কোনো সমস্যার ধারে কাছেও না ঘেঁষতে চান, তাহলে নিয়মিত বই পড়ুন। আলঝেইমারের ঝুঁকি কমাতে বই পড়ার বিকল্প নেই।
এগুলোর পাশাপাশি বই পড়লে আপনার কল্পনাশক্তি বাড়বে। আপনি অনুপ্রাণিত হবেন। বিশ্লেষণী দক্ষতাও বাড়বে। আর নতুন কিছু শেখা বা জানার যে আনন্দ, তার সঙ্গে আর কিছুর তুলনা চলে না!
এখন প্রশ্ন হলো, ওপরের উপকারগুলো পেতে হলে আপনার প্রতিদিন কতটুকু বই পড়তে হবে? মনোবিজ্ঞানীরা জানিয়েছেন, প্রতিদিন অন্তত ৪০ পাতা পড়লেই মিলবে ওপরের সুফলগুলো। প্রতি পাতায় গড়ে প্রায় ২৫০ শব্দ থাকে। এক পৃষ্ঠা, অর্থাৎ দুই পাতায় থাকে গড়ে ৫০০ শব্দ। সে হিসেবে প্রতিদিন গড়ে ১০ হাজার শব্দ পড়াই যথেষ্ট। তবে ‘ভালো পাঠক’ হতে চাইলে প্রতিদিন ১ লাখ শব্দ বা ২০০ পাতার একটা বই পড়তে পারেন।
সূত্র: ক্রশ একাডেমি
বই পড়তে গেলে ঘুম আসে কেন
কাজকর্ম শেষে বাসায় ফিরে রাতের খাবারটা সেরে ফেললেন। বসলেন একটা বই নিয়ে। ভেতরে তীব্র উত্তেজনা। পড়তে শুরু করলেন… তারপর টের পেলেন, ভোর হয়ে গেছে। বই পড়ে সারা রাত কাটেনি, আসলে পড়তেই পারেননি। হারিয়ে গেছেন ঘুমের দেশে। কিন্তু কেন এমন হয়? চলুন জেনে নিই, বই পড়তে বসলেই কেন পৃথিবীর সব ঘুম এসে ভর করে চোখে?
পড়ার সময় আমাদের চোখ সারা পৃষ্ঠায় ঘুরে বেড়ায়। সেজন্য চোখ ক্লান্ত হয়ে পড়তে থাকে ধীরে ধীরে। তা ছাড়া, পড়ার জন্য মস্তিষ্ক খাটাতে হয়। শব্দে আঁকা নানা ছবি, দৃশ্যকল্প তৈরি হয় মাথায়। তাই প্রতিটি শব্দ, বাক্য, অনুচ্ছেদ বুঝতে পরিশ্রম হয় মস্তিষ্কের। ফলে একদিকে চোখ যেমন বিশ্রাম চায়, তেমনি মস্তিষ্কও চায় একটু জিরিয়ে নিতে। এই দুইয়ে মিলে ঘুমিয়ে পড়া তাই অস্বাভাবিক নয়।
তাই বলে ভাববেন না, পড়াটা চোখের জন্য খারাপ। তবে আপনি যেমন একটানা অনেক কাজ করলে ক্লান্ত হয়ে পড়েন, চোখও তেমনি কাজ করে ক্লান্ত হয়ে পড়ে। তাই ডাক্তাররা বলেন, পড়লে বা কম্পিউটারের দিকে তাকিয়ে কাজ করলে প্রতি ২০ মিনিট পরপর দূরে কোথাও তাকিয়ে বা চোখ বন্ধ করে চোখকে ২০ সেকেন্ড করে বিশ্রাম দেওয়া প্রয়োজন। এই বিশ্রাম দিলেও, একদিনে চোখ নির্দিষ্ট পরিমাণ কাজ করার পর ক্লান্ত হয়েই পড়বে। ফলে সে সময় তার বিশ্রাম লাগবেই। চোখের এই চাওয়ার সঙ্গে মস্তিষ্কের চাওয়া এক হলে ঘুম নেমে আসাই স্বাভাবিক।সূত্র: বিবিসি ফোকাস, ওয়ান্ডারোপোলিস, বিজ্ঞানচিন্তা
মুখস্থ না করে পড়া মনে রাখব কীভাবে?
মুখস্থ করা আর মনে রাখার মধ্যে একটা বড় পার্থক্য আছে। সেটা হলো কোনো একটি বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা না নিয়ে শুধু আক্ষরিকভাবে মনে রাখা হলো মুখস্থ। এতে হয়তো পরীক্ষায় বেশি নম্বর পাওয়া যায় কিন্তু বাস্তব জীবনে খুব কাজে লাগে না। বুঝে ও পরিপ্রেক্ষিত সম্পর্কে পরিষ্কার ধারণা নিয়ে শিখলে সেটা মনে রাখা সহজ। এটাই আসল শিক্ষা।
প্রতিদিনের পড়া মনে রাখার উপায় হলো মনোযোগ দিয়ে ও তাৎপর্য বুঝে কয়েকবার পড়া। এরপর সকালের পড়া সন্ধ্যায় একবার লেখার চেষ্টা করা। তখন বোঝা যাবে কোন জায়গা মনে থাকছে না। সেটা আবার বুঝে নিয়ে দু–একবার পড়ে নিতে হবে। এরপর সহপাঠী বন্ধুদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে। একজন বন্ধুকে সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারছি কি না, সেটা দেখতে হবে। যখন আমার পড়া বিষয়টি বন্ধুকে পরিষ্কারভাবে বুঝিয়ে বলতে পারব, তখনই সেটা শেখা হলো। তাই মুখস্থ না করে শেখার কৌশল হলো অর্থ ও তাৎপর্য বুঝে পড়া, এরপর সকালের পড়া সন্ধ্যায় লেখা।
আরেকটি কৌশল হলো, কোনো স্থান বা ব্যক্তির নাম মনে রাখার জন্য সেই নামের সঙ্গে যেসব শব্দ বা নাম আমরা সব ব্যবহার করি বা মনে রাখি, তার সঙ্গে সম্পর্ক সূত্র প্রতিষ্ঠা করা। এর ফলে মস্তিষ্ক চট করে সেই সম্পর্ক সূত্র সমন্বয় করে কোনো স্থান, কারও নাম বা অন্যান্য বিষয় মনে রাখতে সাহায্য করে। (সূত্রঃ বিজ্ঞানচিন্তা)
ক্যান্সারের টিকা: যুগান্তকারী এমআরএনএ প্রযুক্তিতে যেভাবে লেখা হচ্ছে নতুন ইতিহাস
যুগ যুগ ধরে চিকিৎসাবিজ্ঞানের সবচেয়ে বড় আক্ষেপের নাম ক্যান্সার। এই মরণব্যাধির নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে কেমোথেরাপির যন্ত্রণাদায়ক সব দৃশ্য, চুল পড়ে যাওয়া এবং মৃত্যুর প্রহর গোনার ভয়ংকর এক অভিজ্ঞতা। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখেছেন, এমন কি কোনো টিকা আবিষ্কার করা সম্ভব, যা শরীরকে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে শেখাবে? কোটি কোটি ডলার খরচ এবং শত শত ব্যর্থ গবেষণার পর অবশেষে সেই স্বপ্নের দরজা খুলতে শুরু করেছে।
সম্প্রতি চিকিৎসাবিজ্ঞানের সবচেয়ে রোমাঞ্চকর খবরটি এসেছে অগ্ন্যাশয় ক্যান্সার এবং মেলানোমা নামে ত্বকের এক ধরনের ভয়ংকর ক্যান্সার চিকিৎসার জগৎ থেকে। একটি মেডিকেল কনফারেন্সে অগ্ন্যাশয় ক্যান্সারের নতুন চিকিৎসার কথা ঘোষণা করা হয়েছিল, যা এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ড্রাগ রেগুলেটরের ফাস্ট-ট্র্যাক অনুমোদন পেয়েছে। পাশাপাশি মেলানোমা ক্যান্সারের টিকার ট্রায়াল থেকেও এসেছে চোখধাঁধানো সাফল্য। এই টিকাগুলো তৈরি হচ্ছে সেই একই এমআরএনএ (mRNA) প্রযুক্তি ব্যবহার করে, যা দিয়ে বিশ্বজুড়ে করোনার টিকা তৈরি হয়েছিল।
ক্যান্সারের টিকার মূল ধারণাটি বেশ সহজ। টিউমারের কোষে কিছু বিকৃত প্রোটিন থাকে, যাদের বলা হয় নিওঅ্যান্টিজেন। টিকার কাজ হলো শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে এই নিওঅ্যান্টিজেনগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। রোগ প্রতিরোধ ব্যবস্থা একবার এগুলোকে ‘বাইরের শত্রু’ হিসেবে চিনে ফেললে সে নিজেই টিউমার কোষগুলোকে ধ্বংস করে ফেলে।
সূত্র: দ্য ইকোনোমিস্ট
https://www.bigganchinta.com/biology/45koq6p5xk
এআইয়ের লাগাম টানার আহ্বান অ্যানথ্রপিক প্রধানের, মানবজাতির ভবিষ্যৎ কি বিপন্ন
কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন কি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? মানবজাতির সম্ভাব্য ঝুঁকি এড়াতে এবার খোদ এআই নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের প্রধানই এর লাগাম টানার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, শুধু দ্রুত উন্নতি নয়, বরং নিরাপদ উন্নতিই এখন সবচেয়ে জরুরি।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই উন্নয়নের গতি কিছুটা কমানোর আহ্বান জানিয়েছেন এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা দারিও আমোদেই। ১৩ সেপ্টেম্বর নিজস্ব ব্লগে তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত প্রবন্ধ প্রকাশ করেন। এর পরেই নেট দুনিয়ায় এ নিয়ে বেশ সাড়া পড়ে গেছে। তাঁর মতে, ওই প্রবন্ধে এআই উন্নয়ন থামিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে না; বরং প্রযুক্তিটি যে দ্রুততায় সক্ষমতা বাড়াচ্ছে, সেটি কিছুটা নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এতে এআইয়ের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় গবেষক ও সরকার প্রধানেরা আরও সময় পাবে।
ওই প্রবন্ধে আমোদেই এআই উন্নয়নের জন্য তিনটি পদক্ষেপের কথা বলেন। এগুলো হলো—এআই মডেল তৈরির সময় স্বাধীন তৃতীয় পক্ষের মাধ্যমে নিরাপত্তা মূল্যায়ন, পুরো এআই ইন্ডাস্ট্রির জন্য অভিন্ন নিরাপত্তা মানদণ্ড এবং আন্তর্জাতিক পর্যায়ে নিয়ন্ত্রণব্যবস্থা। তাঁর প্রস্তাবে সমর্থন জানিয়েছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান।
পরমাণুর ভেতরের যৌথ পরিবারের গল্প!
ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন দিয়ে পরমাণু গঠিত—বইয়ের পাতায় পড়া এই অতিপরিচিত তথ্যের পেছনেই লুকিয়ে আছে কোয়ান্টাম ফিজিক্সের এক রোমাঞ্চকর জগৎ! এই জটিল বিজ্ঞান সহজে বোঝা এবং বোঝানোই আসল চ্যালেঞ্জ। চলুন, আমাদের চেনা পারিবারিক ও সামাজিক জীবনের আলোয় বিষয়টি সহজ ভাষায় বোঝা যাক।
প্রোটন: মূল ভিটা ও মেজাজি ভাইয়েরা
একটি পরমাণুর মূল ভিটা বা ঘরের ভেতরটাই হলো তার কেন্দ্র বা নিউক্লিয়াস। এই ঘরে বাস করে পরিবারের ভাইয়েরা, যাদের আমরা প্রোটন নামে চিনি।
যেহেতু প্রোটনগুলোর ধনাত্মক (+ve) চার্জ থাকে, তাই তারা অনেকটা একগুঁয়ে ও মেজাজি ভাইদের মতো! একই ধরনের চার্জ হওয়ার কারণে তারা একে অপরকে বিদ্যুৎচুম্বকীয় বলের মাধ্যমে তীব্রভাবে বিকর্ষণ করে। অর্থাৎ, এরা একে অন্যকে একদম সহ্য করতে পারে না! তাদের ঘরের ভেতর যদি একা ছেড়ে দেওয়া হয়, তবে মেজাজের চোটে সেই বিকর্ষণে মূল ভিটাবাড়িই ভেঙে চুরমার হয়ে যাবে।
নিউট্রন: বাড়ির শান্তিকামী বোনেরা
বোনদের কোনো চার্জ নেই, অর্থাৎ তারা চার্জ-নিরপেক্ষ। কিন্তু তাদের আছে প্রকৃতিপ্রদত্ত এক বিশেষ শক্তি, যার নাম সবল পারমাণবিক বল। সহজ কথায় এটি বোনদের খাঁটি ভালোবাসা ও মমতার বন্ধন। আঠার মতো কাজ করে এই বোনেরাই মেজাজি ভাইদের মাঝখানে বসে সব বিকর্ষণ মিটিয়ে শক্তহাতে পুরো পরিবার ও ভিটাবাড়িকে একসুতোয় বেঁধে রাখে। (এখানে বলে রাখা ভালো, নিউক্লিয়াসে মহাকর্ষ বলও কাজ করে, তবে প্রোটন ও নিউট্রনকে একত্রে ধরে রাখার আসল নায়ক কিন্তু এই সবল পারমাণবিক বল।)
কার্যকারণ
পরমাণুর ইলেকট্রন ঘোরে কিন্তু প্রোটন কেন ঘোরে না?
কোনো পদার্থের কেন্দ্রে থাকে প্রোটন ও নিউট্রন এবং এর চারপাশে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন ঘোরে। এটা আমরা সবাই জানি। এখন প্রশ্ন ওঠা স্বাভাবিক, প্রোটন বা নিউট্রন কেন ইলেকট্রনের মতো ঘোরে না? এর কারণ হলো, নিউক্লিয়াসের প্রোটন ও নিউট্রন মৌলিক কণা (এলিমেন্টারি পার্টিকেল) দ্বারা গঠিত। এদের বলা হয় কোয়ার্ক। এরা শক্তিশালী নিউক্লিয়ার ফোর্স বা পারমাণবিক বল দিয়ে বাঁধা থাকে। এই শক্তিই নিউট্রন ও প্রোটনকে শক্ত বন্ধনে আটকে রাখে। সে জন্য তারা সেভাবে ঘুরতে পারে না। কিন্তু ইলেকট্রন এই শক্তির অধিকারী নয়। এরা নিউক্লিয়াসের চারপাশে ঘোরে।
তবে ঠিক আক্ষরিক অর্থে কক্ষপথে ঘোরে না। এরা বাস্তবে নিউক্লিয়াসের চারপাশের একধরনের মেঘাচ্ছন্ন অস্বচ্ছ (ক্লাউড) অবস্থায় থাকে। পরমাণুর নিউক্লিয়াস খুব ভারী এবং ধনাত্মক চার্জযুক্ত, অন্যদিকে ইলেকট্রন হালকা এবং ঋণাত্মক চার্জযুক্ত। এরা একে অপরকে আকর্ষণ করে। ইলেকট্রন যখন একটি নির্দিষ্ট গতিতে একপাশে সরে যেতে থাকে, তখন সে কেন্দ্রের আকর্ষণে কেন্দ্রের দিকে ঝুঁকে পড়তে চায়, কিন্তু পার্শ্বগতির জন্য পারে না। এ অবস্থায় কেন্দ্রের চারপাশে ঘোরে। ঠিক যেভাবে সূর্যের চারপাশে পৃথিবী বা পৃথিবীর চারপাশে চাঁদ ঘোরে। তবে ইলেকট্রন নিজ অক্ষরেখার চারপাশেও ঘোরে।
প্রোটনে দুটি আপ কোয়ার্ক ও একটি ডাউন কোয়ার্ক থাকে। ফলে এর মোট স্পিন বা ঘূর্ণন হয় +১/২। আবার নিউট্রনে দুটি ডাউন কোয়ার্ক ও একটি আপ কোয়ার্ক থাকে। ফলে এর স্পিন -১/২। মোট প্রোটন ও নিউট্রন মিলে নিউক্লিয়াসের স্পিন হয়ে যায় শূন্য। তবে নিউট্রনের চেয়ে প্রোটনের সংখ্যা বেশি থাকলে, মোট স্পিন বা ঘূর্ণন অশূন্য হয়ে যায়।
সূর্য ও গ্রহগুলো একই তলে ঘুরছে কেন ?
বুধ, শুক্র, মঙ্গল, পৃথিবী, বৃহস্পতি প্রভৃতি গ্রহ সূর্যের চারপাশে একই তলে ঘুরছে। অর্থাৎ এদের আবর্তন পথ একটি থালার মতো। আমাদের সৌরজগতের গঠন-প্রক্রিয়ার মধ্যে লুকিয়ে রয়েছে এর রহস্য। প্রায় ৫০০ কোটি বছর আগে আমাদের সৌরজগৎ গঠিত হতে শুরু করে। মহাজাগতিক বস্তুকণাসমৃদ্ধ গ্যাসের মেঘ থেকে সূর্য ও অন্যান্য গ্রহের উৎপত্তি হয়। এই গ্যাস-মেঘ একটি থালার মতো। জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা, এ সময় এই মেঘ-থালার বিভিন্ন অংশের মহাজাগতিক বস্তু ও ধূলিকণা ঘনীভূত হয়ে কেন্দ্রে সূর্য ও এর বাইরের বিভিন্ন বলয়ে গ্রহগুলো তৈরি করে। যেহেতু গ্রহগুলো আনুভূমিক বিস্তৃত এই মেঘের মধ্যে তৈরি হয়, তাই গ্রহগুলো মূলত একই তলে বিরাজ করে।
গুগলের সবকিছু ফ্রি, তবু এক বছরে কীভাবে ৪০০ বিলিয়ন ডলার আয় করল
গুগলে সার্চ করতে, ইউটিউবে ভিডিও দেখতে কিংবা অফিসের জরুরি মেইলটা জিমেইলে পাঠাতে আপনি কত টাকা খরচ করেন? আমি খরচ করি শূন্য টাকা। অর্থাৎ, একটি পয়সাও খরচ না করে আমি-আপনি গুগলের দারুণ সব সেবা ব্যবহার করছি। অথচ গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ২০২৫ সালে প্রথমবারের মতো ৪০০ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে! সঠিক অঙ্কটা হলো ৪০২.৮৩৬ বিলিয়ন ডলার। একই বছরে তাদের নিট মুনাফা হয়েছে ১৩২.১৭ বিলিয়ন ডলার।
প্রশ্ন ওঠা স্বাভাবিক, যে কোম্পানির এত জনপ্রিয় সব সেবার জন্য আমরা কোনো টাকাই দিই না, তাদের রাজকোষে এত এত টাকা ঢোকে কীভাবে?
পণ্য যখন আপনি নিজেই
ডিজিটাল দুনিয়ায় একটি বহুল আলোচিত কথা আছে—যেখানে আপনি কোনো সেবার জন্য টাকা দিচ্ছেন না, সেখানে অনেক সময় আপনি নিজেই মূল পণ্য! গুগলের ব্যবসার দিকে তাকালে কথাটি বেশ পরিষ্কার হয়ে যায়।
একদিকে দাঁড়িয়ে আছি আমি, আপনি আর পৃথিবীর কোটি কোটি মানুষ। আমরা বিনা পয়সায় গুগলে সার্চ করছি, গুগল ম্যাপসে রাস্তা খুঁজছি, জিমেইলে মেইল পাঠাচ্ছি কিংবা ইউটিউবে ভিডিও দেখছি। অন্যদিকে দাঁড়িয়ে আছে লাখ লাখ বিজ্ঞাপনদাতা। তারা তাদের পণ্য বা সেবা এমন মানুষের সামনে হাজির করতে চায়, যাদের কাছে ওই বিজ্ঞাপনের মূল্য আছে। এই দুই পক্ষের ঠিক মাঝখানে গুগল তৈরি করেছে বিশাল এক ডিজিটাল বাজার।
কারও চুল সোজা, কারও চুল কোঁকড়ানো হয় কেন
চুলের আকৃতি প্রধানত নির্ভর করে চুলের উপাদানে সালফার পরমাণু-বন্ধনের সংখ্যার ওপর। চুলে কেরাটিন নামক একধরনের প্রোটিন থাকে। চুলের গোড়ার থলি বা গ্রন্থি (ফলিকল) থেকে বিভিন্ন ধরনের প্রোটিনের সঙ্গে কেরাটিনও তৈরি হয়। এই প্রোটিনের মধ্যে সালফার পরমাণু থাকে। দুটি সালফার পরমাণু যুক্ত হয়ে বন্ধনী সৃষ্টি করে। এ রকম বন্ধনী যত বেশি থাকে, চুল তত বেশি কোঁকড়ানো আকার ধারণ করে। তবে ২০০৯ সালে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, কোঁকড়ানো চুলের ক্ষেত্রে দেহকোষের এক বিশেষ ধরনের জিনও কিছু অবদান রাখে। এই জিনগত বৈশিষ্ট্যের কারণে কারও চুল সোজা, কারও কোঁকড়ানো। কারও কোঁকড়ানো চুল থাকলে, তার ছেলেমেয়েদেরও কোঁকড়া চুল হওয়ার সম্ভাবনা প্রায় ৯০ শতাংশ।
মাথায় কত প্রশ্ন আসে
চুল পাকলে সাদা হয় কেন?
বুড়ো হলে মানুষের চুল পাকে। এটাই প্রকৃতির নিয়ম। তবে কারো কারো ক্ষেত্রে এই নিয়ম একটু দ্রুতই কাজ করে। বুড়ো না হতেই চুল সাদা হয়ে যায়। বিজ্ঞানীরা বলছেন, ৩০ বছরের পর থেকে গড়ে প্রতি এক যুগে চুল পাকার সম্ভাবনা ১০ থেকে ২০ শতাংশ হারে বাড়ে। আর ৬১ থেকে ৬৫-এর মধ্যে প্রায় ৯১ শতাংশ মানুষের চুল পেকে সাধা হয়ে যায়।
পশ্চিমারা আবার ইংরেজিতে বলেন ‘গ্রে হেয়ার’। বাংলা করলে মনে হয় ধূসর। কিন্তু আমরা তো চোখের দেখায় জানি, পাকা চুল আসলে সাদাই হয়। প্রশ্ন হলো, কেন? চুল পাকলে কেন সাদা হয়ে যায়?
চুল, ত্বক ও চোখের রং কেমন হবে, তা নির্ধারণে একটি কণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর নাম মেলানিন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের তথ্যানুসারে, চুলে দুই ধরনের মেলানিন থাকে সাধারণত। ইউমেলানিন—সাধারণত কালো, বাদামী ও রূপালি চুলে থাকে। আর ফিওমেলানিন—সাধারণত লাল চুলে থাকে।
মেলানোসাইটিস নামে একধরনের কোষ আছে। চুলের মেলানিন উৎপাদিত হয় এ কোষের ভেতরে। যুক্তরাষ্ট্রের ব্রিমিংহামের ইউনিভার্সিটি অব আলবামার এক গবেষণাসূত্রে জানা যায়, এই কোষ থাকে চুলের গোড়ায়। চুলের যে অংশ বাইরে বেরিয়ে থাকে, মেলানোসাইটিস ওর ভেতরে এই মেলানিন ঢুকিয়ে দেয়। সে অনুযায়ী নির্দিষ্ট রঙের চুল বেরিয়ে আসে এই গোড়া বা হেয়ার ফলিকল থেকে।
বয়সের সঙ্গে সঙ্গে চুলের গোড়ায় মেলানোসাইটিস কোষের সংখ্যা কমে যায়। ফলে কমে যায় মেলানিনের পরিমাণ। আর মেলানিন যত কমে, চুল তত সাদা হতে থাকে।
সূত্র: লাইভ সায়েন্স, নেচার, উইকিপিডিয়া এবং বিজ্ঞানচিন্তা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন