ইসরাইলের এই উম্মাদনা পৃথিবী আর কত সইবে? পরিপ্রেক্ষিতঃ হেবরনের অধিবাসীদের বাড়ি ছাড়তে ৫ মিনিটের আলটিমেটাম ইসরাইলের।
ইসরাইলের এই উম্মাদনা পৃথিবী আর কত সইবে? পরিপ্রেক্ষিতঃ হেবরনের অধিবাসীদের বাড়ি ছাড়তে ৫ মিনিটের আলটিমেটাম ইসরাইলের।
জাতিসংঘ মানবাধিকার পরিষদ, জেনেভা কনভেনশন, অআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ইন্টারন্যাশনাল জাস্টিস কোর্টকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসরাইলের যে উন্মাদনা তা পৃথিবী আর কত সইবে? সইতে পারে? পৃথিবীর পরাশক্তি দাবীদারদেরই ভূমিকা কি হতে পারে? বিশ্ব বিবেকের কাছে মানব জাতির এই দুটি প্রশ্নই মূখ্য হয়ে উঠছে দিনের পর দিন।
অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে সম্প্রতি ঘটে যাওয়া এক সংঘাতের পর চরম পদক্ষেপ নেওয়া শুরু করেছে ইসরাইলি বাহিনী। হামলার স্থান ও এর আশপাশের এলাকাগুলোতে ভারী বুলডোজার দিয়ে একের পর এক বাড়িঘর ও স্থাপনা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, এসব বাড়ি ভাঙার ঠিক আগে অধিবাসীদের মালামাল নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য মাত্র পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছিল।
সাধারণত কোনো হামলার পর আইনি পরোয়ানা ও আপিল করার আনুষ্ঠানিক সুযোগ দিয়ে নোটিশ দেওয়া হলেও এবার সেটির কোনো তোয়াক্কাই করা হয়নি। অতি দ্রুততার সঙ্গে অধিবাসীদের জোরপূর্বক বের করে দিয়ে এসব উচ্ছেদ চালানো হচ্ছে।
কট্টর ডানপন্থী মন্ত্রীরা এই ঘটনাকে কেন্দ্র করে আরও কঠোর হওয়ার হুমকি দিচ্ছেন। জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির ফিলিস্তিনি কর্তৃপক্ষ (প্যালেস্টাইন অথরিটি) পুরোপুরি বিলুপ্ত করার কথা বলেছেন। অন্যদিকে অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ এসব ভাঙচুরকে ‘অনুমতিহীন অবৈধ স্থাপনা উচ্ছেদ’ বলে সাফাই গাইছেন। যদিও বাস্তবে ফিলিস্তিনিদের থাকার জন্য ঘরবাড়ি তৈরির প্রয়োজনীয় অনুমোদন ইসরাইল সরকার কখনোই দেয় না।
বিশ্লেষকদের মতে, সামনে নির্বাচন থাকায় ইসরাইলের উগ্র ডানপন্থী রাজনীতিবিদেরা এই সুযোগকে কাজে লাগাচ্ছেন। সাধারণ ও নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর এমন চরম শক্তি প্রয়োগ ও ঘরবাড়ি ধ্বংস করে তারা নিজেদের ভোটারদের কাছে ‘কঠোর শাসক’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন।
সূত্র: আল-জাজিরা
অধিকৃত পশ্চিম তীরে ব্যাপক আকারের একটি সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, ১৯৬৭ সালের পর থেকে ওই এলাকায় এত বড় ধরনের অভিযান আর কখনো হয়নি। উপযুক্ত সময় দেখেই এটি শুরু করা হবে।
এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, পশ্চিম তীরে চালানো হতে পারে এমন একটি বিশাল সামরিক অভিযানের বিস্তারিত পরিকল্পনা তিনি নিজে খতিয়ে দেখেছেন। সঠিক সময় বেছে নিয়ে সেনাবাহিনী এই পদক্ষেপ বাস্তবায়ন করবে।
উলেখ্য, ১৯৬৭ সালের যুদ্ধে ইসরাইল ফিলিস্তিনের পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যকা দখল করে নিয়েছিল। একই সঙ্গে তারা সিরিয়ার গোলান মালভূমি এবং মিসরের সিনাই উপদ্বীপও নিজেদের দখলে নেয়। সেই ঐতিহাসিক যুদ্ধের পর এবারই প্রথম পশ্চিম তীরে এমন বড় মাত্রায় হামলা চালানোর ছক কষছে দেশটি, যা পুরো অঞ্চলের পরিস্থিতিকে আরও বেশি ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। সূত্র: আল-জাজিরা>

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন