ইরানকে ঘিরে ট্রাম্পের ‘রণহুঙ্কার’, হামলার শঙ্কা তুঙ্গে
ইরানকে ঘিরে ট্রাম্পের ‘রণহুঙ্কার’, হামলার শঙ্কা তুঙ্গে
ইরান পরমাণু অস্ত্রের অধিকারী হলে তা জ্বালানি সংকটের পাশাপাশি ভয়াবহ প্রাণহানির কারণ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, পরমাণু অস্ত্র হাতে পেলে ইরান তা ব্যবহার করবে। একই সঙ্গে তেহরানের সঙ্গে নতুন করে সামরিক সংঘাতের সম্ভাবনা এবং একটি বড় চুক্তিতে পৌঁছানোর সুযোগও খোলা রেখেছেন তিনি।
রোববার (২৫ অক্টোবর) দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আপনারা কি সমস্যা দেখতে চান? শুধু জ্বালানিসংক্রান্ত সমস্যা নয়, প্রাণহানির সমস্যাও? ইরানকে পরমাণু অস্ত্র পেতে দিন, কারণ তারা এটি ব্যবহার করবে।’
হোয়াইট হাউসের সঙ্গে সংশ্লিষ্ট ‘র্যাপিড রেসপন্স ৪৭’ নামের একটি অ্যাকাউন্টে ট্রাম্পের এ বক্তব্য প্রকাশ করা হয়।
ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানো হবে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এমন সম্ভাবনা আছে।’ তবে একই সঙ্গে তেহরানের সঙ্গে ‘সুন্দর, বড় ও চমৎকার একটি চুক্তি’ হওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি।
ইরান কোনো চুক্তি করলে তা মেনে চলবে কি না, সে বিষয়ে সংশয় প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘তারা চুক্তি করতে চায়। কিন্তু সমস্যা হলো, তারা কি চুক্তিটি মেনে চলবে?’
যুক্তরাষ্ট্রের নীতিতে ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখাকে বরাবরই প্রধান লক্ষ্য হিসেবে তুলে ধরেছেন ট্রাম্প। হোয়াইট হাউস প্রকাশিত বক্তব্যে তিনি বলেছেন, ইরান পরমাণু অস্ত্র পেলে তা ‘তাৎক্ষণিকভাবে ব্যবহার করবে’।
মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী উত্তেজনা এবং কূটনৈতিক সমাধান নিয়ে অনিশ্চয়তার মধ্যে ট্রাম্পের এ হুঁশিয়ারি এল। এর আগে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার প্রসঙ্গে ‘আরেকটি ছোট্ট এপিক ফিউরি’ অভিযানের সম্ভাবনার কথাও বলেছিলেন তিনি। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা তেহরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে সামরিক পদক্ষেপকে প্রয়োজনীয় বলে তুলে ধরেছেন।
ওয়াশিংটন বারবার জানিয়েছে, ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। সর্বশেষ বক্তব্যেও ট্রাম্পের অবস্থানে সেই কঠোর মনোভাবের প্রতিফলন দেখা গেছে। তবে কূটনৈতিক চুক্তির সম্ভাবনাও নাকচ করেননি তিনি।
বিশেষ সম্পাদকীয়
ইসরাইল বলছে সরকার পরিবর্তন, যুক্তরাষ্ট্র বলছে পারমাণবিক অস্ত্র। কোনটা সত্য? কোনটা মিথ্যা। সরকার পরিবর্তনই সত্য, পারমাণবিক অস্ত্র-সেটা ইরাকের মতই মিথ্যা। ইসরাইল কেন ইরানের সরকার পরিবর্তন চায়? কারণ ইরান ইসলামী প্রজাতন্ত্র। এই প্রজাতন্ত্রে উদ্বেগের কথা প্রকাশ্যে ঘোষণা দিয়ে বেনিয়ামিন নেতানিয়াহু ২০২৫ সালে প্রথম ইরান আক্রমণ করেছিলেন এই বলেঃ অনেক বছর গত হয়েছে ইরানে ইসলামী শাসন চলছে যা অআর চলতে দেওয়া যায় না।
ইসরাইলের মনে রাখা উচিত ইসলাম কেবল ইরান বা গাজার নয়, ইসলাম প্রায় দুশো কোটি মুসলমানের প্রাণাধিক প্রিয় ধর্ম। তাই ইসলামের বিরুদ্ধে অবস্থান মানে পুরো মুসলমানের বিরুদ্ধে অবস্থান নেয়া। ২০০১ সালে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সময় জর্জ ডব্লিউ বুশ এই স্পশৌকাতর বিষয়টি স্মরণ করতে ভুলেননি। তাই বুশ এটা পরিস্কার করেছিলেন যে, তাঁর সূচিত সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ইসলামের বিরুদ্ধে নয়। কিন্তু নেতানিয়াহু কোন প্রকার রাখ ঢাক না রেখেই সরাসরি ইরানে ইসলামী শাসনের কারণে ইতিহাস বদলে দেওয়ার নামে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল এবারও নেতানিয়াহু কোন প্রকার রাখ ঢাক না রেখেই সরাসরি ইরানে ইসলামী শাসনের কারণ উল্লেখ করে ইরানে ভয়াবহ হামলার হুমকি দেয় যাতে একাত্মতা ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প ভিন্ন প্রেক্ষাপট উল্লেখ করে তা হচ্ছে ক্লাসিকাল অভিযোগঃ ইরানে পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা করছে। প্রতিটি দেশে পারমাণবিক কেন্দ্র অআছে শান্তিপূর্ণ জ্বালানী,চিকিৎসার জন্য। ইরানেও তা-ই রয়েছে। এমনকি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ কর্মসূচীর অন্যতম স্বাক্ষরদাতা দেশ ইরান। ইসলামে মরণাস্ত্র উৎপাদন, সমর্থন সরাসরি হারাম-ইরানের ইসলামী শাসনে এই ইসলামী নীতি কঠোরভাবে পালন করায় অস্ত্র নির্মাণ তো দূরের কথা অস্ত্র নির্মাণে সমর্থনকেও অনৈসলামিক মনে করে। ইরাকে অস্ত্রের অভিযোগ মিথাা প্রমাণিত হলেও মিথ্যাবাদী ব্লেয়ারের বিরুদ্ধে মিথ্যার অভিযোগ দায়ে, তদন্ত, বিচার এবং শাস্তি না হওয়ায় ডোনাল্ড ট্রাম্প একই ট্রাম্প কার্ড ইরানের বিরুদ্ধে খেলছেন যা কার্যতঃ পরাশক্তির নৈতিকতাকে প্রশ্নের সম্মুখীন করছে মাত্র।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন